বিজেপি নেতারাই গান্ধীজির আসল ভক্ত, হেগড়ের পাশে দাঁড়িয়ে লোকসভায় দাবি সাংসদের

বিজেপি নেতারাই গান্ধীজির আসল ভক্ত হেগড়ের সমর্থনে লোকসভায় এমনই দাবি করলেন সাংসদ প্রহ্লাদ যোশীর।

বিজেপি নেতারাই গান্ধীজির আসল ভক্ত হেগড়ের সমর্থনে লোকসভায় এমনই দাবি করলেন সাংসদ প্রহ্লাদ যোশীর। লোকসভা অধিবেশনের প্রথম থেকেই গান্ধীজি সম্পর্কে বিজেপি সাংসদ অনন্ত হেগড়ের মন্তব্য নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এই নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন।

হেগড়েকে সমর্থন প্রহ্লাদ যোশীর

হেগড়েকে সমর্থন প্রহ্লাদ যোশীর

হেগড়ে ভুল বলেছে বুঝতে পেরেও প্রকাশ্যে দলের নেতাকে হেনস্থা হতে দিতে চাননি বিজেপি সাংসদরা। তাই বিরোধীদের তীব্র আক্রমণের মাঝে হেগড়ের দোষ ঢাকতে মরিয়া হয়ে উঠেছিলেন বিজেপি সাংসদরা। হেগড়ের পাশে দাঁড়িয়ে তাই লোকসভায় বিরোধীদের পাল্টা আক্রমণ করে সংসদ বিষয়ক মন্ত্রী দাবি করেন বিজেপি নেতারাই গান্ধীজির আসল ভক্ত। হেগড়ে গান্ধীজিকে নিয়ে কোনও রকম বিতর্কিত মন্তব্য করেননি। তার পরেই তিনি দুঃখ প্রকাশ করেছেন।

হেগড়ের বিতর্কিত মন্তব্য

হেগড়ের বিতর্কিত মন্তব্য

বেঙ্গালুরুতে একটি সভায় হেগড়ে দাবি করেছিলেন সত্যাগ্রহের মাধ্যমে দেশে স্বাধীনতা আসেনি। ব্রিটিশরা বিরক্ত হয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিল। যাঁরা স্বাধীনতা সংগ্রামী বলে দাবি করে থাকেন তাঁরা আসনে নাটক করেছেন। ব্রিটিশদের সমর্থন নিয়েই সেই আন্দোলন হয়েছে। গান্ধীজির স্বাধীনতা সংগ্রামকে নাটক বলে কটাক্ষ করেছিলেন হেগড়ে।

ক্ষমা চাইতে বলে বিজেপি

ক্ষমা চাইতে বলে বিজেপি

হেগড়ের এই মন্তব্যের পর একটু অস্বস্তিতেই পড়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। তড়িঘড়ি অনন্ত হেগড়েকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়। তার পরের দিনই হেগড়ে অবস্থান বদল করে দাবি করেন গান্ধীজির নামে একটি শব্দও তিনি বলেননি। অযথা তাঁকে নিয়ে সমালোচনা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+