India-America: ভারতে অস্থিরতা তৈরির ছক কষছে আমেরিকা! মোদীর দলের বিস্ফোরক দাবি, কেঁপে উঠল দেশ

India-America: ভারতে অস্থিরতা তৈরির ছক কষছে আমেরিকা! প্রথমবার মারাত্মক এহেন অভিযোগ আনল বিজেপি। কেন্দ্রের ক্ষমতায় থাকা শাসকদলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করা হচ্ছে। আর তাঁকে নিশানা করেই ভারতের মাটিতে অশান্তি করার পিছনে রয়েছে মার্কিন বিদেশ দফতর। এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেছেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র।

আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর তরজা (India-America) । ইতিমধ্যে এহেন মন্তব্যের জন্য ক্ষমতা চাওয়া দাবিও জানিয়েছে কংগ্রেস। সম্বিত পাত্র বলছেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ রয়েছে আমেরিকা এবং বেশ কয়েকজন সে দেশের সাংবাদিকের। কোনও তথ্য প্রমাণ ছাড়াই ভারতের উন্নয়নের কথা বিকৃত করা হয়েছে বলেও দাবি করছেন বিজেপি নেতা।

India-America

আর এই সবের পিছনে মার্কিন বিদেশ দফতরের বড় ভূমিকা আছে বলেই মনে করছেন। বিজেপির দাবি, Organized Crime and Corruption Reporting Project or OCCRP এর রিপোর্টকে হাতিয়ার করে আদানি গ্রুপকে নিশানা করা হয়েছে। এমনকি আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগাযোগের কথা কোনও প্রমাণ ছাড়াই তোলা হচ্ছে বলেও তোপ সম্বিত পাত্রের। এই প্রসঙ্গে তাঁর আরও দাবি, একটা ফরাসি মিডিয়া গ্রুপ এই তথ্য প্রকাশ করেছে যে OCCRP এর বড় একটা ফান্ড আসে আমেরিকা থেকে।

বিজেপি মুখপাত্রের সুরেই কথা বলেছেন বিজেপির ব্বর্ষীয়ান নেতা নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ বিজেপি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করছে কংগ্রেস। কারণ যে কোনও ভাবে তাঁরা মোদী সরকারকে সরাতে চায়। শুধু তাই নয়, বিতর্কিত হাঙ্গেরিয়ান-আমেরিকান ব্যবসায়ী এবং সমাজসেবী জর্জ সরোস এবং রাহুল গান্ধীর মধ্যে অশুভ আঁতাত আছে বলেও চাঞ্চল্যকর দাবি জানিয়েছেন। বিজেপি নেতার কথায়, একাধিক বৈঠক হয়েছে দুজনের মধ্যে। আর এহেন অভিযোগ ঘিরেই একেবারে সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতি।

এহেন অভিযোগের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। একই সঙ্গে এহেন মন্তব্যের জন্য ক্ষমতার দাবিও তোলা হয়েছে। নিশিকান্ত দুবের এহেন মন্তব্যকে দুভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। বলে রাখা প্রয়োজন, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট মজবুত।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একাধিক ইস্যুতে কথা হয়েছে মোদীর। সেখানে দাঁড়িয়ে খোদ বিজেপির এহেন অভিযোগ ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। এমনকী ভারত এবং আমেরিকার (India-America) কুটনৈতিক স্তরে কোনও প্রভাব পড়বে না তো?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+