সিএএ, এনআরসি-র প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি নেতা
সিএএ, এনআরসি-র প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি নেতা
সিএএ সমর্থনে প্রচারে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি নেতা। ঘটনাটি ঘটেছে আমরোহা জেলায়। গোটা দেশেই সিএএ-র সমর্থনে প্রচার শুরু করেছে বিজেপি। গত শুক্রবার সেই কর্মসূচিতেই আমরোহা েজলার লাকাডা মোহল্লায় প্রচারে গিয়েছিেলন বিজেপির সাধারণ সম্পাদক মুর্তজা আগা কাজমি।

সেই এলাকায় গিয়ে তিনি বাড়ি বোঝাচ্ছচ্ছিলেন সিএএ এবং এনআরসিতে কোনও ক্ষতি হবে না ভারতে বসবাসকারী মুসলিমদের। বিজেপি নেতা জানিয়েছেন এক দোকানদারকে এই নিয়ে বোঝাতে গেলে রাজা আলি নামে এক যুবক তাঁর উপর হামলা চালায়। শুধু তাঁকে নয় তাঁর সঙ্গে থাকা অন্যান্য বিজেপি নেতাদের উপরেও হামলা চালায় সে। কোনও মতে সেখান থেকে পালিয়ে বাঁচেন তাঁরা। ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিস সুপার বিপিন টাডা জানিয়েছেন এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে উত্তর প্রদেশের কানপুরে একাধিক জায়গায় প্রচার শুরু করেছে বিজেপি। কানপুরে প্রচার মিছিল থেকে সিএএ বিরোধীদের গুলি করে মারার স্লোগান দিয়েছিলেন বিজেপিরা।












Click it and Unblock the Notifications