'উনি আধুনিক যুগের জিন্না', মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিজেপি নেতার
The Kerala Story Row: 'দ্য কেরল স্টোরি' (The Kerala Story) ঘিরে ক্রমশ বাড়ছে বিতর্ক। আর এর মধ্যেই পশ্চিমবঙ্গে এই সিনেমা নিষিদ্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা ঘিরেই বিতর্ক আরও বৃদ্ধি পেয়েছে।
যদিও ইতিমধ্যে বিজেপি শাসিত একাধিক রাজ্য ইতিমধ্যে The Kerala Story -কে করমুক্ত ঘোষণা করেছে। আর এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ (BJP leader Tarun Chugh)।

শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন যুগের জিন্না বলেও আক্রমণ বিজেপি নেতার। আর তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় বিজেপি নেতাকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। বিজেপি সংস্কৃতি এটা বলে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের।
সিনেমা নিয়ে চলা বিতর্কের মধ্যে ANI-কে একটি সাক্ষাৎ দেন তরুণ। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান তিনি। বলেন, 'দেশের প্রতিটি জাতীয়তাবাদী কাজে বাধা সৃষ্টি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বর্তমান সমাজ ব্যবস্থার জিন্না বলেও তোপ দাগেন বিজেপি নেতা।
শুধু তাই নয়, ভারতের বিকাশ এবং প্রত্যেকটি জিনিসের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি রয়েছে বলেও এদিন দাবি করেন তরুণ চুগ। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত বিরোধী বলে আক্রমণ শানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হুগলির বিজেপি সাংসদের দাবি, উনি ভারত এবং মহিলা বিরোধী।

এমনকি হিন্দু বিরোধী বলেও আক্রমণ শানান তিনি। বাঙালি এক সিনেমা নির্মাতা সুদীপ্ত সেনের সিনেমা দেখানোর উপর নিষেধাজঙ্গা জারি করছেন বলে কটাক্ষ লকেট চট্টোপাধ্যায়ের। কিন্তু উনিই বাঙালির নামে ভোট চান বলে দাবি তাঁর। বলে রাখা প্রয়োজন, 'দ্য কেরল স্টোরি' (The Kerala Story) বাংলার মাটিতে নিষিদ্ধ হওয়ার পর থেকেই ক্রমশ বাড়ছে রাজনৈতিক তরজা।
#WATCH | Mamata Banerjee creates hindrances in every nationalist work in the country. She is modern-day Jinnah as she has problems with India's growth & objection to everything in the country: BJP leader Tarun Chugh on 'The Kerala Story' banned by WB Govt pic.twitter.com/Lh38LJakGm
— ANI (@ANI) May 9, 2023
ইতিমধ্যে এই বিষয়ে কড়া ভাষায় রাজ্য প্রশাসনের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি শাবানা আজমির একটি প্রতিবেদন তুলে ধরে প্রশাসনিক প্রধানকে আক্রমণ শানিয়েছেন। তিনি বলছেন, কীভাবে মহিলাদের ধর্মান্তরিত করে বিভিন্ন দেশে যুদ্ধ করতে পাঠানো হয় সেই কথাই ছবিতে দেখানো হয়েছে।
সিনেমাতে আইএসের কাজের ধরনের বিষয়টিও রয়েছে। আর তা তুলে ধরে বিরোধী দলনেতার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আইএসআইএসের প্রতি সহানুভূতিশীল?। শুধু শুভেন্দু অধিকারীই নয়, কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications