যৌনহেনস্থা মামলায় বিজেপি নেতা চিন্ময়ানন্দ গ্রেফতার
যৌন হেনস্থা মামলায় বিজেপি নেতা চিন্ময়ানন্দ গ্রেফতার
যৌন হেনস্থা মামলায় বিজেপি নেতা চিন্ময়ানন্দ গ্রেফতার । উত্তরপ্রদেশের এক আইন বিভাগের ছাত্রীর অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি । খবর, উত্তরপ্রদেশ পুলিশের এসআইটি টিমের হাতে শাহজাহানপুর থেকে গ্রেফতার হয়েছেন স্বামী চিন্ময়ানন্দ। এককালের দাপুটে এই বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে দিনের পর দিন যৌন হেনস্থা, শ্লীলতাহানির অভিযোগ ছিল।

জানা যায়, বিশাল সংখ্যায় পুলিশ বাহিনি গিয়ে চিন্ময়ানন্দের আশ্রম এদিন ঘিরে ফেলে। এরপর, বিজেপি শাসিত উত্তর প্রদেশ সরকারের পুলিশ বাহিনি সেখান থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দকে গ্রেফতার করে নেয়। প্রসঙ্গত, আইন বিভাগের এক ছাত্রী এই বিজেপি নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার পাশাপাশি,তাঁকে হুমকি দেওয়ারও অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ ছিল ধর্ষণের । তারপরই এই গ্রেফতারি।
গ্রেফতারির পর চিন্ময়ানন্দকে সরকারি হাসপাতালের ট্রমা সেন্টারের ভর্তি করা হয়। তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই এই ট্রমা সেন্টারের ভর্তির প্রক্রিয়াকরণ আয়োজিত হয়। চিন্ময়ানন্দের গ্রেফাতরি ঘিরে অশান্তির আশঙ্কা করে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় এলাকায়।












Click it and Unblock the Notifications