ফল বেরনোর পর কাটল না এক সপ্তাহও! আমেথিতে গুলিতে মৃত্যু স্মৃতি ইরানির ঘনিষ্ঠ সহযোগীর
অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে মৃত আমেথির বিজেপি নেতা সুরেন্দ্র সিং। আমেথির নতুন বিজেপি সাংসদ স্মৃতি ইরানির কাছে নেতা ছিলেন তিনি।
অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে মৃত আমেথির বিজেপি নেতা সুরেন্দ্র সিং। আমেথির নতুন বিজেপি সাংসদ স্মৃতি ইরানির কাছে নেতা ছিলেন তিনি। বারাউলিয়া গ্রামের প্রাক্তন গ্রাম প্রধানকে শনিবার রাতে গুলি করে মারা হয়। তাঁর বাড়ি আমেথির জামো থানার অন্তর্গত। বাড়িতে গিয়ে তাঁকে গুলি করে মারা হয় বলে জানা গিয়েছে।

গত সপ্তাহের উত্তর প্রদেশের আমেথিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে পরাজিত করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ৫৫,১২০ ভোটে জয়ী হন তিনি।
জয়ের পর স্মৃতি ইরানি বলেছিলেন, এটা আমেথির নতুন সকাল। উন্নয়নের প্রতি আস্থা রেখে পদ্ম ফোটানোর জন্য আমেথির জনগণকে ধন্যবাদ দিয়েছিলেন তিনি।
Amethi: Surendra Singh, former village head of Baraulia village under Jamo police station limits, was shot dead by unidentified assailants at his residence, last night. More details awaited. pic.twitter.com/Z40mUXmPUw
— ANI UP (@ANINewsUP) May 26, 2019












Click it and Unblock the Notifications