নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্র, নিজের বাসস্থানে সুরক্ষা নিয়ে আদালতে সুব্রহ্মণ্যম স্বামী

নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্র, নিজের বাসস্থানে সুরক্ষা নিয়ে আদালতে সুব্রহ্মণ্যম স্বামী

মোদী সরকারে বিরুদ্ধে ফের সরব বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি অভিযোগ করেছেন, তাঁর ব্যক্তিগত বাংলোয় নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্র। যাতে তাঁর ব্যক্তিগত বাসস্থানে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করা হয় তার তার জন্য দিল্লি হাইকোর্টে মামলা করেছেন সুব্রহ্মণ্যম স্বামী। সম্প্রতি তাঁকে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছে। তারপরেই তাঁর আইনজীবী এই অভিযোগ করেছেন।

নিরাপত্তা দিতে ব্যার্থ কেন্দ্র, নিজের বাসস্থানে সুরক্ষা নিয়ে আদালতে সুব্রহ্মণ্যম স্বামী

রাজ্য সভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীকে নিয়ে গত কয়েক বছরে বেশ অস্বস্তিতে রয়েছে মোদী সরকার। কৃষি আইন নিয়ে প্রকাশ্যে মোদী সরকারের বিরোধিতা করেছিলেন তিনি। এখানেই শেষ নয় মোদী সরকারের একাধিক নীতি নিয়ে সরব হয়েছিলেন তিনি। তাতে বেশ অস্বস্তিতে পড়েছিল মোদী সরকার। তার পর থেকে বিজেপিতে এক প্রকার এক ঘরে হয়ে রয়েছেনম সুব্রহ্মণ্যম স্বামী।

সম্প্রতি সুব্রহ্মণ্যম স্বামীকে তার দিল্লির সরকারি বাংলো ছেড়ে দিতে বলা হয়েছে। দিল্লির বাংলো ২০১৬ সাল থেকে তাঁকে থাকতে দিয়েছে সরকার। ৫ বছর পর সেই বাংলো ছেড়ে দিতে হয়। ২০১৬ সালের ১৫ জানুয়ারি থেকে তিনি সেই সরকারি বাংলোয় রয়েছে। জেড ক্যাটাগোরি নিরাপত্তা পেয়ে থাকেন তিনি।

তারপরেই আদালতের দ্বারস্থ হয় তাঁর আইনজীবী। দিল্লি হাইকোর্টে তাঁর আইনজীবী জানিয়েছেন, যে বেসরকারি বাংলোয় থাকার ব্যবস্থা করা হয়েছে সুব্রহ্মণ্যম স্বামীর সেই বাংলোয় পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না মোদী সরকার। সেখানে কেন্দ্র পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারলেই সুব্রহ্মণ্যম স্বামী সেখানে যেতে পারেন। কেন্দ্রকে সেই বেরকারি বাসস্থানের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছেন সুব্রহ্মণ্যস্বামী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+