হার্ভার্ড-কেমব্রিজের কোনো ডিগ্রিই নেই বুদ্ধুর! প্রিয়াঙ্কার দাবির পাল্টা রাহুলকে নিশানা সুব্রহ্মণ্যম স্বামীর
রাহুল গান্ধীকে বিজেপির পাপ্পু বলার প্রতিবাদ করেছিলেন প্রিয়ঙ্কা গান্ধী। তিনি বলেছিলেন, রাহুল গান্ধী পড়াশোনা করেছেন হার্ভার্ড এবং কেমব্রিজে। যা নিয়ে এদিনই কটাক্ষ করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি দাবি করেছেন, দুই বিশ্ববিদ্যালয়ের কোনও ডিগ্রিই নেই রাহুল গান্ধীর।
|
ঠিক কী বলেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী
বিজেপির তরফে সংসদের বাইরে ভিতরে রাহুল গান্ধীকে পাপ্পু বলে কটাক্ষ করা হয়েছে। যা নিয়ে এদিন জবাব দেওয়ার চেষ্টা করেন প্রিয়ঙ্কা গান্ধী। রাজঘাটের বাইরে কংগ্রেসের সত্যাগ্রহ সভায় তিনি বলেন, রাহুল গান্ধী বিশ্বের মর্যাদাপূর্ণ দুই বিশ্ববিদ্যালয় হার্ভার্ড এবং কেম্ব্রিজে পড়াশোনা করেছে। হার্ভার্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে। প্রিয়াঙ্কা আরও দাবি করেছিলেন রাহুল কেমব্রিজ থেকে অর্থনীতিরে স্নাতকোত্তর ও এমফিল করেছেন। ও বিজেপি তাঁকে পাপ্পু ডাকতে শুরু করলেও. পরে বুঝতে পারে তিনি পাপ্পু নন। তিনি সৎ এবং সাধারণ মানুষের সমস্যা বোঝেন। দেশ জুড়ে পদযাত্রায় লক্ষ লক্ষ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছেন, মন্তব্য করেন প্রিয়ঙ্কা গান্ধী।

সুব্রহ্মণ্যম স্বামীর নিশানায় রাহুল
প্রিয়াঙ্কা গান্ধীর পাল্টা এদিন রাহুল গান্ধীকে নিশানা করেছেন সুব্রহ্মণ্যম স্বামী। তিনি রাহুল গান্ধীকে বুদ্ধু বলে সম্বোধন করেছেন। সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, হার্ভার্ডে মাত্র চারমাস পড়েছিলেন রাহুল। ৪ বছরে ৮ টি সেমিস্টারের একটি সেমিস্টারও শেষ করেননি রাহুল গান্ধী, দাবি করেছেন সুব্রহ্মণ্যম স্বামী। আর কেমব্রিজে রাহুল এমফিল পাশ করেননি কিংবা কোনও থিসিসও লেখেননি। যদি কেউ তাঁকে চ্যালেঞ্জ করেন, তাহলে যেন তিনি হার্ভার্জ এবং কেমব্রিজের স্নাতকের সার্টিফিকেট দেখান বলেছেন সুব্রহ্মণ্যম স্বামী। রাহুল গান্ধীকে নিয়ে বিজেপি নেতার এই দাবিতে শোরগোল পড়ে গিয়েছে।

রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ নিয়ে
সুব্রহ্মণ্যম স্বামী রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে বলেছেন, অতীতে কংগ্রেসও একইভাবে কাজ করেছে এবং সাংসদদের অযোগ্য ঘোষণা করা হয়েছে। এব্যাপারে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদাহরণ দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে ২০০৫ ও ২০০৬ সালে দুই বিজেপি সাংসদও বাধার সম্মুখীন হয়েছিলেন। ১৯৭৬ সালে কংগ্রেস সরকার তাঁকে ( সুব্রহ্মণ্যম স্বামী) বরখাস্ত করেছিল বলে জানিয়েছেন বিজেপি নেতা।

রাহুল গান্ধীকে আগেও নিশানা করেছেন সুব্রহ্মণ্যম স্বামী
উল্লেখ করা প্রয়োজন রাহুল গান্ধীকে এর আগেও নিশানা করেছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। ২০১৫ সালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে দাবি করেছিলেন, রাহুল গান্ধী ব্রিটেনের একটি সংস্থার বার্ষিক রিটার্নে নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে দাবি করেছিলেন। যদিও সেই সময় কংগ্রেসের তরফে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল। সুব্রহ্মণ্যম স্বামী চিঠিতে বলেছিলেন, রাহুল ব্রিটেনের ব্যাকপস টিমিটেড নামে একটি কোম্পানির ডিরেক্টর ছিলেন।

একসঙ্গে ফৌজদারি মানহানির আইনকে চ্যালেঞ্জ করেছিলেন
ফৌজদারি মানহানির মামলায় রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে। তবে এই আইনের বিরুদ্ধে একসঙ্গে আবেদন করতে দেখা গিয়েছিল রাহুল গান্ধী এবং সুব্রহ্মণ্যম স্বামীকে। তাঁদের এই দলে ছিলেন অরবিন্দ কেজরিওয়ালও।












Click it and Unblock the Notifications