'কুমারস্বামী ১০০ বার স্নান করলেও মোষের মতোই লাগবে', বিজেপি নেতার মন্তব্যে তুঙ্গে পারদ

সপ্তদশ লোকসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি দেশজুড়ে। বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রীদের মন্তব্য পাল্টা মন্তব্যে সরগরম ২০১৯ লোকসভা ভোট।

সপ্তদশ লোকসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি দেশজুড়ে। বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রীদের মন্তব্য পাল্টা মন্তব্যে সরগরম ২০১৯ লোকসভা ভোট। এবার কর্ণাটকের রাজনীতিকে সরগরম করে তুলল সেরাজ্যের বিজেপি নেতা রাজু কাগের মন্তব্য ।

কুমারস্বামীকে মোষ বলে কটাক্ষ বিজেপি নেতার! ভোটের আগে তুঙ্গে পারদ

কিছুদিন আগেই মোদীকে তোপ দেগে কন্নড় মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেন, 'মোদী মেক আপ করেন।..' এর প্রেক্ষিতে কুমারস্বামীর বিরুদ্ধে তোপ দেগে এক নির্বাচনী প্রচারে বিজেপি নেতা রাজু কাগে বলেন,'নরেন্দ্র মোদী পাউডার লাগান ১০ বার, ১০ বার পোশাক পরিবর্তন করেন! আরে.. মোদীকে সুন্দর দেখতে। কুমারস্বামী, আপনি যদি ১০০ বার স্নানও করেন তাহলেও আপনাকে মোষের মতো দেখতে লাগবে। 'কাগের এই মন্তব্য ঘিরে তুমুল রাজনৈতিক শোরগেল শুরু হয়ে গিয়েছে।

এর আগে, কুমারস্বামী কটাক্ষের সুরে বলেন, ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে মোদী মেক আপ করেন। ত্বকের যত্ন নিতে তিনি ওয়্যাক্সিং করেন। আর কুমারস্বামীর সেই বক্তব্যের পরই বিজেপির তরফে তোপ দেগেছেন রাজু কাগে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+