দিল্লিতে গুলি করে খুন বিজেপি নেতা

ফের রাজধানী দিল্লিতে রাজনৈতিক দলের নেতার খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে দিল্লির ময়ূর বিহার এলাকায় বুধবার সন্ধ্যা রাতে। বাড়ির বাইরেই বিজেপি নেতা জিতু চৌধুরীকে এদিন রাত আটটা পনেরো নাগাদ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি করে পালায়। আহত বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

দিল্লিতে গুলি করে খুন বিজেপি নেতা

পুলিশ জানিয়েছে, এদিন রাত স‌ওয়া আটটা নাগাদ পুলিশের পেট্রোলিং গাড়ি ময়ূর বিহার দিয়ে যাওয়ার সময় জটলা দেখতে পায়। সেখানে পুলিশ পৌঁছলে দেখা যায় এক ব্যক্তি আহত অবস্থায় পড়ে রয়েছেন এবং চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, তিনি একজন বিজেপি নেতা, নাম জিতু চৌধুরী।

এই ঘটনার পরই পুলিশ তদন্তে নেমেছে। ঘটনাস্থলে কয়েকটি কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়াও আর‌ও কিছু তথ্যপ্রমাণ পুলিশের হাতে এসেছে। তদন্ত চলছে। তবে এখন‌ও পর্যন্ত জানা যায়নি এই ঘটনার পিছনে কারা রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+