Jharkhand Assembly Election: টাকা ছাড়া কোনও কাজ হয় না, হেমন্ত সোরেন সরকারের দুর্নীতি ফাঁস শিবরাজের

শিয়রে বিধানসভা ভোট। প্রচারে ঝড় তুলেছে প্রায় সব রাজনৈতিক দল। এবারে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলে চলেছে। কারণ কয়েক মাস আগেই হিসাব বহির্ভুত সম্পত্তি রাখার অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জামিনে আপাতত মুক্ত রয়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁর দলের কয়েকজন নেতা বিদ্রোহী হয়ে উঠেছেন।

এই টানাপোড়েনের মাঝেই বিধানসভা ভোটের তোরজোর শুরু হয়ে গিয়েছে। বিজেপি নেতারা প্রচারে ঝড় তুলেছেন ঝাড়খণ্ডে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান অভিযোগ করেছেন দুর্নীতি গ্রস্ত হেমন্ত সোরেন সরকার। এখানে প্রতিটি সরকারি কাজ করতে হলে টাকা দিতে হয়।

shivraj singh chouhan

শিবরাজ সিং চৌহ্বান ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে এসে অভিযোগ করেছেন, দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ঝাড়খণ্ড। টাকা ছাড়া কোনও কাজ হয় না এখানে। হেমন্ত সোরেন সরকার কেন্দ্রের একাধিক প্রকল্পের টাকা নয়ছয় করছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিজেপি নেতা অভিযোগ করেছেন হেমন্ত সোরেন সরকার কেন্দ্রের একাধিক প্রকল্পের টাকা সঠিক ভাবে খরচ করেনি। রাজ্যের উন্নয়নে কাজ করেনি।

পুরো সরকারকেই দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছেন শিবরাজ সিং চৌহ্বান। লাতেহারে আজ তিনি পরিবর্তন ব়্যালি করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন রাজ্যের বকেয়া আদায়ের জন্য। চিঠিতে তিনি অভিযোগ করেছিলেন রাজ্যে কয়েক হাজার কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। সেটা কেন্দ্র এখনও দিচ্ছে না। সেকারণে রাজ্যের একাধিক উন্নয়নের কাজ আটকে রয়েছে।

মোদী সরকারকে একের পর এক আক্রমণে বিঁধেছেন হেমন্ত সোরেন। পাল্টা বিজেপি নেতারা প্রচারে এসে হেমন্ত সোরেনকে একের পর এক আক্রমণে বিঁধেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হেমন্ত সোরেনকে নিশানা করেছেন। আবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রচারে গিয়ে বলেছেন বিজেপি ক্ষমতায় এলে সেখানে এনআরসি চালু করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+