ভারত কি ধর্মশালা প্রশ্ন শাহনওয়াজের! দু-কূল রেখে এগোতে চায় বিজেপি
ভারত কোনও ধর্মশালা নয়। অসমে জাতীয় নাগরিক পঞ্জীকরণের খসড়া তালিকায় ৪০ লক্ষ মানুষের বাদ পড়ায় বিরোধীদের সমালোচনার জবাবে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সংখ্যালঘু নেতা শাহনওয়াজ হুসেন।
ভারত কোনও ধর্মশালা নয়। অসমে জাতীয় নাগরিক পঞ্জীকরণের খসড়া তালিকায় ৪০ লক্ষ মানুষের বাদ পড়ায় বিরোধীদের সমালোচনার জবাবে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সংখ্যালঘু নেতা শাহনওয়াজ হুসেন। অন্যদিকে, তালিকার সফল প্রকাশের জন্য রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।

বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন বলেন, দেশে বহু মানুষ কাজের জন্য আসেন। কিন্তু আইনগত ভাবে তারা দেশের বাসিন্দা হয়ে যেতে পারেন না। অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে কোনও স্থান নেই। তিনি বলেন, দেশে অনুপ্রবেশের সমস্যা প্রথম থেকেই রয়েছে। একইসঙ্গে তিনি বলেন, ভারত কোনও ধর্মশালা নয়, যে কেউ আসবে আর তার দায় দেশের মানুষকে নিতে হবে।
এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এনআরসি-র কাজের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারিকর্মীদের পাশাপাশি রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে এনআরসির কাজের সঙ্গে যুক্ত ৫৫ হাজার সরকারি কর্মীকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁদের নাম এই খসড়ার নেই, তাঁদেরও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।












Click it and Unblock the Notifications