পাকিস্তানপন্থী স্লোগান এক ঝটকায় থামিয়ে দিলেন বিজেপির সহজিয়া! এরপর কী হল দেখুন ভিডিওতে

সিওলে চলছিল ' ইউনাইটেড পিস ফেডারেশন কন্ফারেন্স'। সেই অনুষ্ঠানে যোগ দিতে সেখানে সিওলে গিয়েছিলেন সাংবাদিক তথা বিজেপি নেত্রী সহজিয়া ইলমি। বিশ্ব নাগরিক মঞ্চের প্রতিনিধি হিসাবে সহজিয়া সেখানে পৌঁছন।

সিওলে চলছিল ' ইউনাইটেড পিস ফেডারেশন কন্ফারেন্স'। সেই অনুষ্ঠানে যোগ দিতে সেখানে সিওলে গিয়েছিলেন সাংবাদিক তথা বিজেপি নেত্রী সহজিয়া ইলমি। বিশ্ব নাগরিক মঞ্চের প্রতিনিধি হিসাবে সহজিয়া সেখানে পৌঁছন। আর সেখনেই ওঠে পাকিস্তানের সমর্থনে স্লোগান। শুধু তাই নয় , একঝাঁক মানুষ পাকিস্তানের পতাকা নিয়ে সেখানে ভারত বিরোধী তথা প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতা করে স্লোগান দিচ্ছিলেন।

ভারত বিরোধী স্লোগান এক ধাক্কায় থামিয়ে দিলেন বিজেপির সহজিয়া! এরপর কী হল দেখুন ভিডিওতে

ভারত বিরোধী স্লোগান শুনতে পেয়েই সহজিয়া এগিয়ে যান পাকিস্তানের সমর্থকদের দিকে। ততক্ষণে এক ঝাঁক পুরুষ হাতে ব্যানার নিয়ে সহজিয়ার দিকে এগিয়ে এসেছেন।এককালের দাপুটে সাংবাদিক সহজিয়া এগিয়ে গিয়ে তাঁদের কাছে জানতে চান সমস্যাটা কোথায়? তিনি জানান 'আমি একজন ভারতীয়...' । এরপর সমস্ত বিক্ষোভকারীদের বিপরীতে দাঁড়িয়ে ভারতের ভূমিকন্যা সিওলের বুকে গলা ফাটান ভারতে র সপক্ষে। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

সহজিয়া বিক্ষোভকারীদের থামিয়ে দিয়ে প্রশ্ন করেন, 'আপনাদের সমস্যা রয়েছে তো আর্টিক্যাল ৩৭০ নিয়ে, যেটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপর , সেটা নিয়ে আপনাদের কিচ্ছু বলার নেই।' এরপরই 'ইন্ডিয়া জিন্দাবাদ' স্লোগান দিতে থাকেন। তার আগে দেশের প্রধানমন্ত্রী মোদীকে ওই বিক্ষোভকারীরা 'জঙ্গি ' তকমা দিয়ে স্লোগান দিতে থাকেন। বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন সহজিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+