বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়লেন বিজেপি নেত্রী লকেট, ভর্তি নয়াদিল্লির হাসপাতালে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি পরাতে দিল্লিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন বঙ্গ বিজেপির মহিলা মোর্চা নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি পরাতে দিল্লিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন বঙ্গ বিজেপির মহিলা মোর্চা নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি ও পরিবার সূত্রে জানা গিয়েছে, লকেটের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষেণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

রবিবার রাখি পূর্ণিমার দিনে প্রধানমন্ত্রীকে রাখি পরাতে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রীর দফতরে ছোটোখাটো এক অনুষ্ঠানে অংশ নিয়ে রাতেই তাঁর কলকাতা ফেরার কথা ছিল। কলকাতায় ফেরার জন্য বিমানবন্দরে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর বুকে ব্যথা অনুভব হয়। তখন তাঁর কলকাতা ফেরা স্থগিত করে লকেটকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
কয়েকমাস আগেও একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লকেট। তাঁর অস্ত্রোপচার হয়। দীর্ঘদিন তিনি বিশ্রামে ছিলেন। বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় লকেট চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন অনেকটাই ভালো আছেন।
সোমবার দিল্লির হাসপাতালে গিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী দেখে আসেন অসুস্থ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও খোঁজ খবর নিয়েছেন অসুস্থ লকেট চট্টোপাধ্যায়ের। তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।












Click it and Unblock the Notifications