টুইটারে মালালাকে জবাব বিজেপি নেতা কপিল মিশ্রর
টুইটারে মালালাকে জবাব বিজেপি নেতা কপিল মিশ্রর
হিজাব ইস্যুতে কর্নাটক উত্তপ্ত। দক্ষিণের রাজ্যটিতে একটি কলেজে মেয়েদের ইসলাম ধর্মের চিহ্ন হিজাব পরে আসার বিরোধিতা শুরু হয়েছে৷ কলেজের বড় অংশের অমুসলিম ছাত্রছাত্রীরা গেরুয়া উত্তরীয় পরে হিজাবের বিরোধিতা করেছেন৷ সে খবর সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে আগুনের মতো ছড়িয়েছে৷ এরপর মেয়েদের নিজের ইচ্ছে মতো হিজাব পরার দাবির পাশে দাঁড়িয়ে টুইট করেছেন পাকিস্তানের সমাজকর্মী মালালা ইউসুফজাই৷ এবার মালালার টুইটের জবাব দিলেন দেশের দুই বিজেপি নেতা৷

বিজেপি সদস্য কপিল মিশ্র এবং মনজিন্দর সিং সিরসা ভারতে চলা হিজাব বিতর্ক মালালার মন্তব্যের জবাব দিয়েছেন। বিজেপি নেতা কপিল মিশ্র মালালার মন্তব্যের পাল্টা টুইটারে লিখেছেন, হিজাব না পরার কারণে আফগানিস্তান, ইরান, পাকিস্তানে মুসলিম মেয়েদের হত্যা করা হচ্ছে। পাকিস্তানে হিন্দু, শিখ মেয়েরা শুধু হিন্দু বলেই খুন হচ্ছে। এসব বিরোধিতা করল তিনি (মালাল) একটি শব্দও উচ্চারণ করেননি।' তিনি আরও অভিযোগ করেন যে মালালা একটি উগ্র ইসলামি জিহাদি এজেন্ডা চালাচ্ছেন!'
অন্যদিকে বিজেপি সদস্য মনজিন্দর সিং সিরসাও টুইটারে মালালাকে ভারতের হিজাব ইস্যু নিয়ে মন্তব্যের জন্য প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি প্রশ্ন তোলেন কেন মালালা পাকিস্তানে নাবালক হিন্দু শিখ মেয়েদের জোর করে ধর্মান্তরিত করার মতো বিষয়ে কথা বলেননি। মনজিন্দর টুইটে লিখেছেন, আশ্চর্য! মালালা পাকিস্তানে নাবালক হিন্দু শিখ মেয়েদের জোরপূর্বক ধর্মান্তরিত করার মতো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কখনও কথা বলেননি কিন্তু আজ তিনি তথ্য যাচাই না করেই টুইট করছেন!
কিন্তু টুইটার ঠিক কী লিখেছেন মালালা? মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, পাকিস্তানি সমাজকর্মী মালালা ইউসুফজাই কর্ণাটকের হিজাব বিতর্কে তার মতামত প্রকাশ করেছেন৷ টুইটারে তিনি লিখেছেন, মেয়েদের হিজাব পরে স্কুলে না যেতে দেওয়া ভয়ঙ্কর। এতে মেদের বস্তু ভাবার ভাবনার রসদ থাকে! ভারতীয় নেতাদের অবশ্যই মুসলিম নারীদের উপর এধরণের বিধিনিষেধ চাপানো বন্ধ করতে হবে।












Click it and Unblock the Notifications