উদয়পুরের পরিবারের সঙ্গে দেখা করার পরেই বিজেপি নেতাকে খুনের হুমকি
বিজেপি নেতা কপিল মিশ্রকে প্রাণে মারার হুমকি। সোশ্যাল মিডিয়াতে সেই হুমকি'র প্রতিলিপি ইতিমধ্যে প্রকাশ করেছেন বিজেপি নেতা। তাঁর করা টুইটে স্পষ্ট দেখা যাচ্ছে, আকবর আলম নামে এক ব্যক্তি কপিল মিশ্রকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন।
Kapil Mishra: বিজেপি নেতা কপিল মিশ্রকে প্রাণে মারার হুমকি। সোশ্যাল মিডিয়াতে সেই হুমকি'র প্রতিলিপি ইতিমধ্যে প্রকাশ করেছেন বিজেপি নেতা। তাঁর করা টুইটে স্পষ্ট দেখা যাচ্ছে, আকবর আলম নামে এক ব্যক্তি কপিল মিশ্রকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বিজেপি নেতা।

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুলিশকে ওই হুমকি ইমেল ইতিমধ্যে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন বলে জানা যাচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কপিল মিশ্রকে দেওয়া সাবজেক্ট লাইনে কপিল মিশ্রকে সন্ত্রাসবাদী বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেশিদিন তিনি বাঁচবেন না বলেও হুঁশিয়ারি দেওয়া হিয়েছে। এমনকি গুলি করে খুন করা হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, কপিল মিশ্র শনিবারই উদয়পুরের ঘটনায় পরিজনদের সঙ্গে দেখা করেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক কোটি টাকা সাহায্য করারও কথা জানান তিনি।
আর এরপরেই ইমেনে এহেন হুমকি চিঠি। পরিস্থিতি অনুযায়ী যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, পুলিশের তরফেও বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হিয়েছে বলে খবর। এমনকি কোন সুত্র ধরে এই ইমেল এসেছে সেটিও পুলিশের তরফে জোগাড় করা হচ্ছে বলেও জানা যাচ্ছে। এমনকি শনিবারের ঘটনার সঙ্গে কোনও যোগ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, নুপুর শর্মার মন্তব্যের পরিপ্রেক্ষিতে উদয়পুরে নৃশংস একটি খুনের ঘটনা ঘটে যায়। সেই ঘটনায় উত্তাল হয় গোটা দেশ। দেশজুরে তীব্র নিন্দা ঝড় ওঠে। ঘটনার পরেই দফায় দফায় উতেজনা ছড়িয়ে পড়ে রাজস্থানে'র বিভিন্ন অংশে। তবে বিজেপি নেতাকে হুমকি'র পিছনে নুপুর শর্মার বক্তব্যের কোনও যোগাযোগ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
উল্লেখ্য, নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেত্রী নুপুর শর্মা। তাঁর মন্তব্য ঘিরেই শুরু হয় জোর বিতর্ক।












Click it and Unblock the Notifications