'হনুমান চালিশা ক্লাব' খুলতে চান কৈলাশ বিজয়বর্গীয়! বিস্ফোরক 'হিন্দু রাষ্ট্র' নিয়েও
BJP Leader Kailash Vijayvargiya On Hindu Rashtra: ফের একবার হিন্দু রাষ্ট্রের পক্ষেই সওয়াল বিজেপির। শুধু তাই নয়, ভারত হিন্দু রাষ্ট্র বলেও দাবি করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। হিন্দু রাষ্ট্র নিয়ে বিতর্কের মধ্যেই বিষয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
আর সেই প্রশ্নের উত্তরেই কার্যত বিস্ফোরক দাবি বিজেপি নেতার। বলেন, ভারত যখন বিভক্ত হয় সেই সময়ে ধর্মের ভিত্তিতেই হয়। বিভাজনের পর পাকিস্তান তৈরি হয় এবং বাকি ভারত তো হিন্দু রাষ্ট্র বলেই দাবি কৈলাস বিজয়বর্গীর।
#WATCH | When India was divided, it was on this issue (on religious lines). After partition, Pakistan was formed and the remaining country is a Hindu nation: BJP leader Kailash Vijayvargiya, in Indore, Madhya Pradesh (21.03) pic.twitter.com/xVJYaeeIBC
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 22, 2023

কৈলাশের মুখে মুসলিম বন্ধুর কথা
আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। তবে শুধু এই বিষয়েই নয়, একদা বাংলার এক দায়িত্বপ্রাপ্ত নেতার মতে, ভোপালে থাকা তাঁর এক মুসলিম বন্ধু প্রত্যেকদিন হনুমান চালিসা পড়েন। শুধু তাই নয়, শিব মন্দিরেও যান। যদিও কৈলাস বিজয়বর্গীয় তাঁর বন্ধুর পরিচয় প্রকাশ করেননি। পুরোটাই গোপন রাখতে চেয়েছেন। তবে প্রসঙ্গ টেনেই কৈলাসের দাবি, আমি একবার তাঁকে জিজ্ঞেস করেছিলাম কীভাবে হনুমান চালিশা এবং শিব পুজো তাঁকে অনুপ্রেরণা দেয়? যদিও তিনি পরিবারের কথা জানিয়েছিলেন।

'হনুমান চালিশা ক্লাব' খোলার কথা বলছেন বিজেপি নেতা
আর তা টেনেই বিজেপি নেতার দাবি, তাঁর মুসলিম বন্ধুর মতো দেশে এমন বহু মানুষ আছেন যারা মনে করেন তাঁদের পূর্ব-পুরুষ হয়তো হনুমান চালিশা পাঠ করতেন। এই অবস্থায় 'হনুমান চালিশা ক্লাব' খোলার কথা বলছেন বিজেপি নেতা। দেশের যুব সম্প্রদায়ের একটা বড় অংশ নেশার মধ্যে ঢুকে যাচ্ছে। সেখানে এই সমস্ত যুবকদের বাঁচাতে হনুমান চালিশা ক্লাব যথেষ্ট ভূমিকা নেবে বলেও আশা প্রকাশ করেছেন কৈলাস বিজয়ববর্গীয়।

হিন্দু রাষ্ট্র শাশ্বত এবং সত্য।
অন্যদিকে পাঞ্জাবে খালিস্তানিপন্থী বাড়বাড়ন্ত নিয়ে যথেষ্ট উদ্বেগ বেড়েছে। শুধু তাই নয়, বিষয়টি দেশের নিরাপত্তার ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই অবস্থায় কৈলাস বিজয়বর্গীয়ের দাবি, এই সমস্যা মেটাতে কেন্দ্র এবং রাজ্য সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করছে। খুব শীঘ্রই এর ফল সামনে আসবে বলে মত বিজেপি নেতার। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই হিন্দু রাষ্ট্রের কথা উঠে আসে তাঁর মুখে। সাংবাদিকদের প্রশ্নে কৈলাস বিজয়বর্গীয় আরও বলেন, হিন্দু রাষ্ট্র শাশ্বত এবং সত্য। শুধু তাই নয়, ১৯৪৭ সালে ব্রিটিশরা দেশ ছেড়ে চলে গেলে দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছি বলে বিস্ফোরক দাবি করেন তিনি। অন্য কোনও ইস্যুতে নয় বলে দাবি তাঁর।












Click it and Unblock the Notifications