রাহুলকে ‘বিদেশি মায়ের সন্তান’ খোঁটা! বিজেপির ‘বিনাশকালে বুদ্ধিনাশ’, পাল্টা কংগ্রেসের
কংগ্রেস সভাপতিকে ব্যক্তিগত আক্রমণের রাস্তায় হাঁটলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। রাহুলকে বিদেশি মায়ের সন্তান বলে তোপ দাগলেন কৈলাশ।
তিন রাজ্যে কংগ্রেসের কাছে হারতে হয়েছে বিজেপিকে। তার উপর রাফালে থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে নিশানা করেই চলেছে কংগ্রেস। এই অবস্থায় কংগ্রেস সভাপতিকে ব্যক্তিগত আক্রমণের রাস্তায় হাঁটলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। রাহুলকে বিদেশি মায়ের সন্তান বলে তোপ দাগলেন কৈলাশ। বললেন, বিদেশি মায়ের সন্তান কখনও দেশের মানুষের কথা ভাবতে পারে না।

বিদেশি মায়ের সন্তান খোঁটা
কৈলাশ বিজয়বর্গীয় বলেন, সোনিয়া গান্ধী ইতালির নাগরিক। তাঁর সন্তান রাহুল গান্ধী। তিনিও এদেশের লোক নন। তিনি বিদেশি। এদিন টুইট করে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, বিদেশি মহিলার সন্তান কখনও দেশভক্ত হতে পারেন না। দেশের স্বার্থের কথা তিনি ভাবতে পারেন না। দেশের স্বার্থের কথা এদের মাথাতেও আসে না।

কংগ্রেসের পাল্টা জবাব
কৈলাশের টুইট আক্রমণের জবাবে কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, মধ্যপ্রদেশের হেরে বিজেপি কতটা মানসিক আঘাত পেয়েছে, তা এই টুইট থেকেই বোঝা যাচ্ছে। বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছ বিজেপির। তাদের তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। তা না হলে কোনও রাজনৈতিক নেতা ভোটে হেরে বিরোধী দলের সভাপতিকে এমন ব্যক্তিগত আক্রমণ করতে পারে না।

শপথের আগে টুইট নিশানা কৈলাশের
উল্লেখ্য, এবার মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হয়। কংগ্রেস জয়ী হয় ১১৪ আসনে। বিজেপি পায় ১০৯টি আসন। শেযমেশ সপা-বসপা-নির্দলের সমর্থনে সরকার গড়ছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে কমলনাথের নাম। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শপথ নেওয়ার আগের দিনই কংগ্রেস সভপতিকে টুইট নিশানা করলেন কৈলাশ।

রাহুলকে বিদেশি তকমা শিবরাজেরও
একা কৈলাশই নন। রাহুল গান্ধীকে বিদেশি বলে আক্রমণ হানেন মধ্যপ্রদেশের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। তিনি বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী জনসভায় হিন্দি গানের সুরে তাল মিলিয়ে বলেছিলেন ‘তুম হো ঠহের পরদেশি'। তারপর সেই ‘পরদেশি'র কাছেই ম্যাচ হেরে আবার তাঁরে বিদেশি তকমা লাগাতে বদ্ধপরিকর বিজেপি।












Click it and Unblock the Notifications