মুহূর্তে 'বাংলাদেশি'দের কিভাবে চিনে ফেললেন বিজেপি নেতা বিজয়বর্গীয়! টুইটারে শুরু হইচই

মুহূর্তে 'বাংলাদেশি'দের কিভাবে চিনে ফেললেন বিজেপি নেতা বিজয়বর্গীয়!টুইটারে শুরু হইচই

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ফের একবার খবরে। সিএএ নিয়ে বক্তব্যে বাংলাদেশী জঙ্গির প্রসঙ্গ উত্থাপনের পর এবার এই বিজেপি নেতা জানান দিলেন যে তিনি কিভাবে চিনতে পারেন 'বাংলাদেশি' দের। আর এই চেনার উপায়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে 'চিঁড়ের পোলাও'!

চিড়ের পোলাও এবং বাংলাদেশী তত্ত্ব

চিড়ের পোলাও এবং বাংলাদেশী তত্ত্ব

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় জানান,তাঁর বাড়িতে কয়েকদিন আগে নির্মাণ কাজ চলছিল। তখন নির্মাণ শ্রমিকরা যে খাওয়া দাওয়া করছিলেন , সেই খাদ্যাভাস দেখেই বিজয়বর্গীয় এক মুহূর্তে বুঝে নেন যে শ্রমিকরা আসলে 'বাংলাদেশি'। প্রসঙ্গত, শ্রমিকরা খাচ্ছিলেন চিঁড়ের পোলাও।

কী জানিয়েছেন বিজয়বর্গীয়?

'ওঁরা শুধু চিড়ে খাচ্ছিলেন । ' আর তাই দেখেই বিজয়বর্গীয় ধরে ফেলেন যে ওই শ্রমিকরা বাংলাদেশি। তবে চিঁড়ের সঙ্গে বাংলাদেশের কোথায় যোগসূত্র , তা স্পষ্ট করেননি বিজয়বর্গীয়। বিজেপি নেতা বলেন, ' আমি সন্দেহ করছিলাম যে শ্রমিকরা বাংলাদেশী। আমার সন্দেহের দুই দিনের মধ্যেই কাজ ছেড়ে দেয় ওঁরা।'

 কেন পুলিশের দ্বারস্থ হননি কৈলাস বিজয়বর্গীয়? উত্তর দিলেন নিজেই

কেন পুলিশের দ্বারস্থ হননি কৈলাস বিজয়বর্গীয়? উত্তর দিলেন নিজেই

গোটা ঘটনা সকলকে বলে তিনি সচেতন করেন বলে জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। তাই আর তিনি পুলিশের দ্বারস্থ হননি এই ঘটনা নিয়ে। শুধুমাত্র সচেতন করতেই তিনি এমন ঘটনা মানুষকে বলেন বলে জানিয়েছেন কৈলাস।

নিরাপত্তা প্রসঙ্গে কী বলছেন বিজয়বর্গীয়?

নিরাপত্তা প্রসঙ্গে কী বলছেন বিজয়বর্গীয়?

নিরাপত্তা প্রসঙ্গে বিজেপি নেতা বিজয়বর্গীয় জানান, তাঁর আশেপাশে আজকাল যে বন্দুকধারী নিরাপত্তাকর্মীর সংখ্যা বেড়ে যাচ্ছে তার আসল কারণ হল এই বাংলাদেশিদের থেকে তাঁর ওপর হামলার আশঙ্কা।

টুইটারে ট্রোল

বিজয়বর্গীর এই বক্তব্যের পর থেকেই টুইটার জুড়ে শুরু হয়েছে ট্রোল। অনেকেই কটাক্ষ করে লিখছেন, 'আমার বাড়ির কর্মীরা বার্গার খান, আর তা দেখে বুঝতে পারি যে ওঁরা আমেরিকান।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+