৫ দিনে ৩য় হামলা! জম্মু ও কাশ্মীরে আক্রান্ত বিজেপি নেতা ভর্তি হাসপাতালে
কাশ্মীরে বিজেপি নেতার ওপর ফের হামলা। ৫ দিনে ৩য় বার। এদিন সকালে বদগাঁওয়ের ওমপোরায় প্রাতর্ভ্রমণে বেড়িয়ে ছিলেন আব্দুল হামিদ নজর। সেই সময় তাঁর ওপর হামলা চালায় জঙ্গিরা। তাঁকে মহারাজা হরি সিং হাসপাতাল
কাশ্মীরে বিজেপি নেতার ওপর ফের হামলা। ৫ দিনে ৩য় বার। এদিন সকালে বদগাঁওয়ের ওমপোরায় প্রাতর্ভ্রমণে বেড়িয়ে ছিলেন আব্দুল হামিদ নজর। সেই সময় তাঁর ওপর হামলা চালায় জঙ্গিরা। তাঁকে মহারাজা হরি সিং হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কাশ্মীরে ফের বিজেপি নেতার ওপর হামলা
বদগাঁও-এর ওমপোরায় এদিন সকালে বিজেপি নেতা আব্দুল হামিদ নজরের ওপর হামলায় চালায় অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজরা। ৩৮ বছরের নজর এর আগে বিজেপির জেলা সভাপতি ছিলেন। তিনি ওবিসি সম্প্রদায় ভুক্ত।

৫ দিনে ৩য় হামলা
এদিনের হামলা নিয়ে গত ৫ দিনে এটি বিজেপি নেতা, কর্মীদের ওপর ৩য় হামলা। বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের কাজিগুণ্ডে হামলা হয়েছিল সরপঞ্চের ওপরে। মৃত্যু হয়েছিল ওই বিজেপি নেতার। বাড়ির বাইরে সাজ্জাদ আহমেদ নামে ওই নেতার ওপর হামলা হয়। অপর সরপঞ্চ আরিফ আহমেদ শাহের ওপরও হামলা হয়েছিল।

হামলার ভয়ে বিজেপির ত্যাগ ৩ জনের
এদিকে বিজেপি নেতা কর্মীদের ওপর একের পর এক হামলার জেরে দল ত্যাগ করার কথা জানিয়েছেন বেশ কয়েকজন বিজেপি নেতা ও কর্মী।

গতমাসে প্রাক্তন বিজেপি জেলা সভাপতির ওপর হামলা
গতমাসে প্রাক্তন বিজেপি সভাপতি ওয়াসিম বারি, তাঁর বাবা ও ভাইয়ের মৃত্যু হয়েছিল জঙ্গি হামলায়। বারির জন্য ১০ জন নিরাপত্তারক্ষী থাকলেও, হামলার সময়ে কেউ ছিল না। যার জেরে ওই ১০ নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications