'দৃশ্যম ' ফিল্মের আদলে রুদ্ধশ্বাস খুন! বিজেপি নেতা ও তাঁর সন্তানরা কোন পরিণতির পথে

'দৃশ্যম' ছবিটি যাঁরা দেখেছেন তাঁরা একটা প্রশ্ন সম্পর্কে অবহিত..'২ রা অক্টোবর কী ঘটেছিল?' ছবিতে দেখানো হয়েছিল , কীভাবে একটি খুন করে , লাশকে লুকিয়ে পুলিশের চোখে ধুলো দিতে পারে সাধারণ মানুষ।

'দৃশ্যম' ছবিটি যাঁরা দেখেছেন তাঁরা একটা প্রশ্ন সম্পর্কে অবহিত..'২ রা অক্টোবর কী ঘটেছিল?' ছবিতে দেখানো হয়েছিল , কীভাবে একটি খুন করে , লাশকে লুকিয়ে পুলিশের চোখে ধুলো দিতে পারে সাধারণ মানুষ। কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব? অন্তত মধ্যপ্রদেশ পুলিশ সেই ছক ভেঙে দিয়ে বাস্তবের খুনীকে ধরে ফেলতে পেরেছে বলে দাবি করা হচ্ছে।

দৃশ্যম ফিল্মের আদলে রুদ্ধশ্বাস খুন! বিজেপি নেতা ও তাঁর সন্তানরা কোন পরিণতির পথে

ঘটনা মধ্যপ্রদেশের ইন্দৌরের। সেখানে ২২ বছরের মহিলা টুইঙ্কল ডাগরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ২ বছর আগে মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। কিন্তু তাঁর মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পুলিশি তদন্ত এগিয়েছে নিজের ছন্দে। শেষে জানা গিয়েছে, ওই মহিলার খুনে জড়িত রয়েছেন স্থানীয় বিজেপি নেতা জগদীশ কারোটিয়া যিনি কাল্লু পহলওয়ান নামে এলাকায় পরিচিত। তিনি ও তাঁর ৩ পুত্র অজয়, বিজয়, বিনয়কে এই খুনের ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, পারিবারিক সমস্যার জেরে এই খুন। টুইঙ্কলের সঙ্গে জগদীশের অবৈধ সম্পর্ক ছিল। আর সেই সম্পর্কের জন্য জগদীশের সঙ্গে থাকতে চাইছিল টুইঙ্কল। এরপরই ২০১৬ সালে ১৬ অক্টোবর টুইঙ্কলকে খুন করে তাঁর দেহ পুড়িয়ে দেওয়া হয় বলে দাবি পুলিশের। তবে ঘটনাস্থল থেকে টুইঙ্কলের কয়েকটি গয়না উদ্ধার হতেই পুলিশ খুনের সূত্র হাতে পেয়ে যায়।'দৃশ্যম' ছবি থেকে অনুপ্রাণিত হয়ে জগদীশ একটি কুকুরকে মেরে একটি জায়গায় তাকে পুড়িয়ে পুঁতে দেয়। পাশপাশি পুলিশকে জানান, কেউ এখানে মৃতদেহ পুড়িয়ে গিয়েছে । তবে পুলিশের চোখে শেষ পর্যন্ত ধুলো দিতে ব্যর্থ হন জগদীশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+