Karnataka: হিজাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, শরিয়তি আইন প্রতিষ্ঠা করতে চাইছে কংগ্রেস, অভিযোগ গিরিরাজের
কর্নাটকে প্রতিশ্রুতি পূরণ করেছে কংগ্রেস সরকার। তারা প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতা এলে আগে হিজাবে িনষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। গতকাল কর্নাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেছেন এবার থেকে আর শিক্ষাপ্রতিষ্ঠানে হিসাব পরায় কোনও নিষেধাজ্ঞা থাকবে না।
অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আজ থেকেই কর্নাটকে হিজাপ পরায় আর নিষেধাজ্ঞা থাকছে না। এই িনয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি কটাক্ষ করে বলেছেন দেশে শরিয়তি আইন প্রতিষ্ঠা করতে চাইছে কংগ্রেস।

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কর্নাটকে যেভাবে হিজাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তাতে দেশে রাহুল গান্ধীর নেতৃত্বে সরকার গঠন হলে ইসলামিক আইন কার্যকর করা হবে। এমনকী ইন্ডিয়া জোট সরকারে এলেও তাই হবে। কর্নাটকে হিজাবে িনষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য ২০২১ সালে বিজেপি সরকারে থাকার সময় কর্নাটকে তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই শিক্ষাপ্রতিষ্ঠােন হিজাব পরায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তার পরে এক প্রকার কর্নাটক জুড়ে প্রতিবাদের আগুন জ্বলেছিল। প্রায় মাস খােনক ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তি চলেছিল। অনেক পরীক্ষার্থীকেই হিজাব না পরে আসায় পরীক্ষা দিতে দেওয়া হয়নি।
গোটা দেশেই কর্নাটক সরকারের এই নির্দেশিকা কর্যত অশান্তির আঁচ ছড়িয়ে দিয়েছিল। কর্নাটক হাইকোর্ট যদিও বোম্মাই সরকারের এই নির্দেশকে বৈধ বলে জানিয়েছিল। তার নেপথ্যে যুক্তি দেওয়া হয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও রকম ভেদাভেদ না রাখার জন্যই সরকার এই নির্দেশ জারি করেছে।
কর্নাটক হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সংখ্যালঘু সংগঠন। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি শুনতে চায়নি। এবং জানিয়ে দেয় কর্নাটক হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা হবে না। আর এই সুযোগে কর্নাটক বিধানসভা ভোটে এই হিজাবে নিষেধাজ্ঞাকে হাতিয়ার করে কংগ্রেস। ভোটের আগেই এই হিজাব বিতর্ক নিয়ে প্রচার শুরু করেছিলেন সিদ্দারামাইয়ারা। শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করলেন।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications