দোকানে ১৭০ রকমের অস্ত্র! গ্রেফতার বিজেপি নেতা
বিজেপি নেতার দোকান থেকে উদ্ধার ১৭০ রকমের অস্ত্র। যার মধ্যে রয়েছে বন্দুক, তরোবারি, ছুরি। ঘটনাটি মহারাষ্ট্রের দমবিভলির। অভিযুক্ত বিজেপি কর্মী ধনঞ্জয় কুলকার্নিকে গ্রেফতার করা হয়েছে।
বিজেপি নেতার দোকান থেকে উদ্ধার ১৭০ রকমের অস্ত্র। যার মধ্যে রয়েছে বন্দুক, তরোবারি, ছুরি। ঘটনাটি মহারাষ্ট্রের দমবিভলির। অভিযুক্ত বিজেপি কর্মী ধনঞ্জয় কুলকার্নিকে গ্রেফতার করা হয়েছে। কল্যাণের আদালত ওই কর্মীকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

দমবিভলিতে ধনঞ্জয় কুলকার্নির দোকান তপস্যা হাউস অফ ফ্যাশন। সূত্র মারফত খবর পাওরা পর সেখানেই অভিযান চালায় পুলিশ। ১৭০ রকমের অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া অস্ত্রের মূল্য ১.৮৬ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
থানের দমবিভলিতে বিজেপির সহকারী প্রধান পদে রয়েছেন ধনঞ্জয় কুলকার্নি।












Click it and Unblock the Notifications