বিজেপি শাসিত রাজ্যের প্রশাসনে আস্থা নেই নেতার! ধর্ষণে অভিযুক্তের মুণ্ডচ্ছেদের নিদান
মান্দসার ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের মুণ্ডচ্ছেদ করতে পারলেই মিলবে ৫ লক্ষ টাকা। এমনটাই ঘোষণা করলেন মধ্যপ্রদেশের হোসেঙ্গাবাদ জেলার বিজেপি নেতা সঞ্জীব মিশ্র।
মান্দসার ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের মুণ্ডচ্ছেদ করতে পারলেই মিলবে ৫ লক্ষ টাকা। এমনটাই ঘোষণা করলেন মধ্যপ্রদেশের হোসেঙ্গাবাদ জেলার বিজেপি নেতা সঞ্জীব মিশ্র। তিনি স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, যদি ফাঁসি থেকে অভিযুক্ত বেঁচে যান, যিনি এই ব্যক্তির মুণ্ডচ্ছেদ করতে পারবে, তাঁকে তিনি ৫ লক্ষ টাকা দেবেন।

২৮ জুন ৮ বছরের নাবালিকাকে অপহরণ করার পর ধর্ষণ করে ফেলে রাখা হয়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত দ্রুত শেষ করে অভিযুক্তদের শাস্তি দেওয়ার জন্য সিট গঠন করা হয়েছে। যদিও ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন এক অভিযুক্তের মা। বলেছেন, চক্রান্ত করে তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে।
মধ্যপ্রদেশের হোসেঙ্গাবাদ জেলার বিজেপি নেতা সঞ্জীব মিশ্র বলেছেন, তাঁরা অভিযুক্তের ফাঁসি চাইছেন। যদি প্রশাসন তা দিতে ব্যর্থ হয়, তাহলে যে অভিযুক্তের মুণ্ডচ্ছেদ করতে পারবে, তাকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনার নিন্দা করেছেন। বলেছেন অভিযুক্তের ফাঁসি নিচে কোনও সাজা হতে পারে না।












Click it and Unblock the Notifications