জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা! ১ বিজেপি নেতা ও পরিবারের ২ সদস্যের মৃত্যু
জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা। এদিন বান্দিপোরার মুসলিমাবাদ এলাকায় জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বিজেপি নেতা ও তাঁর বাবা ও ভাইয়ের।
জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা। এদিন বান্দিপোরার মুসলিমাবাদ এলাকায় জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বিজেপি নেতা ও তাঁর বাবা ও ভাইয়ের। জঙ্গি হামলার সময় তাঁর নিরাপত্তারক্ষীদের কেউই উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে। মৃত বিজেপি নেতার নাম ওয়াসিম বারি। তিনি বিজেপির প্রাক্তন জেলা সভাপতি।

জঙ্গি হামলায় মৃত বিজেপি নেতা
জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বিজেপি নেতা ওয়াসিম বারির। পরিবারের ২ সদস্যেরও মৃত্যু হয়েছে এই হামলায়। তাঁরা হলেন মৃত বিজেপি নেতার বাবা বসির আহমেদ এবং ভাই উমর বারি।

বাজারে দোকানের সামনে গুলি
পুলিশ জানিয়েছে, পরিবারের ৩ সদস্য সেই সময় দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় জঙ্গিরা হামলা চালায়। ঘটনাটি ঘটে কালুসা ব্রিজের কাছে।

হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজনই গুরুতর আহত হয়েছিলেন। পরে তাঁদের মৃত্যু হয়।

এলাকা ঘিরে তল্লাশি
হামলার খব পেতেই বিশাল নিরাপত্তবাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান জারি রয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications