মার পাওনা কমিউনিস্টদের, নয়া হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

রবিবার সন্ধেয় জেএনইউতে হামলা চালায় কমপক্ষে ৫০ জন বহিরাগত। ব্যাট, উইকেট, লোহার রড নিয়ে এই হামলা চালানো হয়। হামলায় আহত হয়েছেন এক অধ্যাপিকা সহ অন্তত ১৮ জন ছাত্রছাত্রী।

রবিবার সন্ধেয় জেএনইউতে হামলা চালায় কমপক্ষে ৫০ জন বহিরাগত। ব্যাট, উইকেট, লোহার রড নিয়ে এই হামলা চালানো হয়। হামলায় আহত হয়েছেন এক অধ্যাপিকা সহ অন্তত ১৮ জন ছাত্রছাত্রী। এদিকে পরোক্ষে এই হামলাকে সমর্থন করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বামেরা মার খেলেই যত গণ্ডগোল হয়। কিন্তু এবিভিপির কেউ মার খেলে কেউ কখনও পথে নামেন না।

'বামেরা মার খেলেই গণ্ডগোল'

'বামেরা মার খেলেই গণ্ডগোল'

রবিবার জেএনইউতে হামলা নিয়ে দিলীপ ঘোষ বলেন, বামেরা মার খেলেই গণ্ডগোল হয়। কিন্তু রাজ্যে রাজ্যে যখন এবিভিপি মার খায় তখন কেউ পথে নামেন না। তিনি বলেন, বামেদের মার খাওয়ার সময় এসেছে, এমন ঘটনা আরও ঘটবে।

 'অশান্তির মূলে বামেরাই'

'অশান্তির মূলে বামেরাই'

দিলীপ ঘোষের অভিযোগ, জেএনইউতে অশান্তির মূলে বামেরাই। তাঁর আরও অভিযোগ সেখানে বছরের পর বছর ধরে গণ্ডগোল পাকাচ্ছে তারা।

হামলাকারী কারা, স্পষ্ট করেননি দিলীপ

হামলাকারী কারা, স্পষ্ট করেননি দিলীপ

বামেদের নিয়ে অভিযোগ তুললেও, রবিবার সন্ধেয় জেএনইউতে হামলাকারী কারা, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি দিলীপ ঘোষ।

হামলা নকশালদের, অভিযোগ এবিভিপির

হামলা নকশালদের, অভিযোগ এবিভিপির

যদিও এবিভিপি দাবি করেছে, নকশালপন্থীরা হস্টেলে ডুকে হামলা চালিয়েছে এবং ছাত্রছাত্রীদের লোহার রড দিয়ে আঘাত করেছে। এবিভিপির সভাপতি নিধি ত্রিপাঠী ঘটনার জন্য এসএফআই, আইসা এবং ডিএসএফকে দায়ী করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+