সিআইডিকে নিউটাউন-এনকাউন্টারের ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের
সিআইডিকে নিউটাউন-এনকাউন্টারের ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের
রাজ্য সরকার নিউটাউন এনকাউন্টারের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সরাসরি অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন এই ধরনের ঘটনা কেন্দ্রীয় সংস্থাকে দিতে তদন্ত করা উচিত। নিউটাউনে এনকাউন্টার ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলা ক্রমশ জঙ্গিদের ডেরায় পরিণত হচ্ছে।

নিউটাউনে এনকাউন্টার
নিউটাউনের অভিজাত আবাসনে দুঃসাহসিক এনকাউন্টার হয়। দীর্ঘ কয়েকঘণ্টার গুলিবিনিময়ে নিকেশ করা হয় দুই গ্যাংস্টারকে। পাঞ্জাব থেকে এসে কলকাতায় আত্মগোপন করে ছিলেন তাঁরা। তদন্তে নেমে একের পর এক তথ্য হাতে আসে এসটিএফের। গত চার বছর ধরে এই দুই গ্যাংস্টারকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। মৃত দুই গ্যাংস্টােরর দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে পাকিস্তানে তৈরি বন্দুক। তাঁদের ঘর থেকে উদ্ধার বেশ কয়েকটি প্যাকেটের মধ্যে পাকিস্তানের ঠিকানা পাওয়া গিয়েছে।

এনআইএ তদন্তের দাবি
নিউটাউনে অভিজাত আবাসনে এনকাউন্টারের ঘটনাকে লঘু করে দেখতে নারাজ বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন সিআইডি তদন্ত করিয়ে নিউটাউনের ঘটনাকে লঘু করে দেখাতে হচ্ছে। কিন্তু এটা অত সহজ করে দেখার বিষয় নয়। পশ্চিমবঙ্গে লাগাতার জঙ্গি কার্যকলাপ বাড়ছে রাজ্যে। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত হওয়া উচিত বলে নিউটাউনে অভিজাত আবাসনে এনকাউন্টারের ঘটনাকে লঘু করে দেখতে নারাজ বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন সিআইডি তদন্ত করিয়ে নিউটাউনের ঘটনাকে লঘু করে দেখাতে হচ্ছে। কিন্তু এটা অত সহজ করে দেখার বিষয় নয়। পশ্চিমবঙ্গে লাগাতার জঙ্গি কার্যকলাপ বাড়ছে রাজ্যে। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত হওয়া উচিত বলে দাবি জানিয়েছেন দিলীপ ঘোষ।দাবি জানিয়েছেন দিলীপ ঘোষ।

অমিত শাহকে চিঠি সৌমিত্রর
ইতিমধ্যেই নিউটাউন এনকাউন্টার ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন সৌমিত্র খাঁ। তিনি অভিযোগ করেছেন বাংলাদেশি ফ্ল্যাটে গ্যাংস্টারের ডেরা। উদ্ধার হয়েছে পাকিস্তানের তৈরি বন্দুক। সেটা কোনও ভাবেই সহজ বিষয় নয়। কেন্দ্রীয় সংস্থার উচিত তদন্ত করা । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিষয়ে হস্তক্ষেপ দাবি করেছেন সৌমিত্র।

পাক যোগ
নিউটাউনে এনকাউন্টার হওয়া দুই গ্যাংস্টারের ঘর থেকে উদ্ধার হয়েছে পাকিস্তানের একাধিক জিনিস। পাকিস্তানের তৈরি বন্দুক উদ্ধার হয়েছে ভুল্লারের দেহের কাছ থেকে। অন্যদিকে তাদের ঘর থেকে উদ্ধার হওয়া একাধিক প্যাকেট থেকে পাকিস্তানের ঠিকানা পাওয়া গিয়েছে।পাকিস্তানের সঙ্গে মাদক পাচারের কাজ করত তারা এমনই খবর জানতে পেরেছে তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications