মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চান, দল ছাড়লেন মুকুল ঘনিষ্ঠ বিজেপি কিষাণ মোর্চার সম্পাদক
ভাঙন শুরু,দল ছাড়লেন মুকুল ঘনিষ্ঠ বিজেপি কিষাণ মোর্চার সম্পাদক
উলট পূরাণ শুরু হয়ে গিেয়ছে বিজেপিতে। বিজেপি ছাড়লেন মুকুল রায় ঘনিষ্ঠ নেত্রী। বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক দেবযানী দাশগুপ্ত বিজেপি ছাড়লেন। ফেসবুক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানিেয়ছেন দেবযানী। মনে করা হচ্ছে মুকুল রায়ের প্রভাবেই দেবযানীর এই দলত্যাগ। সূত্রের খবর একাধিক বিজেপি বিধায়ক এবং নেতা নাকি তৃণমূলের পথে পা বাড়িয়ে রয়েছেন।

দল ছাড়লেন বিজেপি নেত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। এমনই দাবি করে দল ছাড়লেন বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক দেবযানী দাশগুপ্ত। তিনি মুকুল ঘনিষ্ঠ বলেই পরিচিত। মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিলেন। বিজেপির আইটি সেলেরও সদস্য ছিলেন তিনি। দেবযানীর দল ছাড়ার পরেই নতুন করে ভাঙনের জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে।

তৃণমূলে মুকুল রায়
তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়। ছেলে শুভ্রাংশু রায়কে সঙ্গে নিয়েই মুকুল রায় তৃণমূল ভবনে তৃণমূলে যোগ দেন। তাঁকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুলকে ফিরিয়ে নেওয়া হয়েছে বলেই যে গদ্দারদের দলে ফেরানো হবে এমন কোনও কথা নেই। স্পষ্ট সেই বার্তাই দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুকুল ফিরতেই বেসুরো বিজেপি নেতারা
মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতেই সুর বদল করতে শুরু করে দিয়েছেন একের পর এক হেভিওয়েট বিজেপি নেতা। সুনীল সিং েথকে শুরু করে সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েট বিজেপি নেতা প্রকাশ্যেই দলের বিরুদ্ধে সরব হয়েছেন।

বিধায়কদের ফোন মুকুলের
তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর একের পর এক বিজেপি নেতার কাছে ফোন গিয়েছে মুকুল রায়ের। সেই তালিকায় রয়েছে নীশিথ প্রামাণি, সৌমিত্র খাঁরাও। বিজেপিেত এবার উলট পূরাণ শুরু হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোটের আগে েযমন একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা দল ছাড়তে শুরু করেছিলেন। মুকুল তৃণমূলে ফেরায় এবার িবজেপিতে সেই ভাঙনের আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications