কাতারে আমন্ত্রিত ‘পলাতক’ ইসলাম প্রচারক জাকির নায়েক, বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক বিজেপি নেতার
কাতারে ইসলাম ধর্ম নিয়ে বক্তব্য দেওয়ার জন্য বিতর্কিত নেতা জাকির নায়েককে আমন্ত্রণ জানানোয় বিশ্বকাপ বয়কটের ডাক ভারতের,
কাতারে ফিফা ফুটবল বিশ্বকাপে ভারতের বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করলেন বিজেপির মুখপাত্র স্যাভিও রদ্রিগেস। তিনি সরকার, ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন, ফুটবল অনুরাগীদের বিশ্বকাপ বয়কট করার আবেদন করেন।

ফুটবল বিশ্বকাপ বয়কটের ডাক
জাকির নায়েকের বিরুদ্ধে প্ররোচনা মূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে। ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে পরোয়ানা জারি করা রয়েছে। তিনি বর্তমানে পলাতক। বিজেপি নেতা স্যাভিও রদ্রিগেস বলেন, একদিকে বিশ্ব যখন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে, সেই সময় কাতার জাকির নায়েককে ইসলাম ধর্ম নিয়ে বক্তৃতা দেওয়া জন্য আমন্ত্রণ পাঠিয়েছে।

প্ররোচনামূলক মন্তব্য বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কা
বিজেপি নেতা মন্তব্য করেন, ফিফা ফুটবল বিশ্বকাপ একটি আন্তর্জাতিক অনুষ্ঠান। এখানে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উপস্থিত হচ্ছেন। শুধু তাই নয়, টেলিভিশন বা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বকাপের অনুষ্ঠান ও ফুটবল খেলাগুলো পৃথিবীর কোনে কোনে ছড়িয়ে পড়ছে। এই ধরনের পরিস্থিতিতে জাকির নায়েকের মতো নেতা, যিনি বিদ্বেষ ছড়ান, তাঁকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। বিশ্ব যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, একাধিক কঠোর পদক্ষেপ নিচ্ছে, সেই সময় এমন এক ব্যক্তিকে কাতার আমন্ত্রণ জানালো, যিনি উসকানি মূলক বক্তব্য দেন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন
বিজেপি নেতা দেশের জনগণ ও বিদেশের নাগরিক যাঁরা সন্ত্রাসবাদের শিকাপ হয়েছেন, তাঁদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। রড্রিগস অভিযোগ করেন, ভারতে জাকির নায়েক প্ররোচনামূলক মন্তব্য করেন। তাঁর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ রয়েছে। তিনি অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ান। জাকির নায়েক কোনও সন্ত্রাসবাদীর থেকে কোনও অংশে কম নন বলেও তিনি মন্তব্য করেন।

জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ
জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে একাধিক অভিযোগ রয়েছে। বিজেপি নেতা দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে অর্থ পাচার ও প্ররোচনামূক মন্তব্য করার অভিযোগ রয়েছে। তিনি সন্ত্রাসবাদকে সমর্থন করেন। তিনি কোনও অংশে সন্ত্রাসবাদীর থেকে কম ক্ষতিকারক নন। জাকির নায়েক প্রকাশ্যে ওসামা বিন লাদেনকে সমর্থন করেছিলেন। চলতি বছরে মার্চের শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জাকির নায়েক প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে অবৈধ বলে ঘোষণা করেন। এই সংগঠনটিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, শনিবার টুইটারে কাতারের সরকারি সংবাদমাধ্যমের সঞ্চালক ফয়সাল আলহাজরি বলেন, বিশ্বকাপের সময় জাকির নায়েক উপস্থিত থাকবেন। বিশ্বকাপ চলাকালীন তিনি একাধিক ধর্মীয় বক্তৃতা দেন। এই টুইটের পরেই বিতর্ক শুরু হয়।

স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি
ভারতের স্বরাষ্টর মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাকির নায়েকের কাতারের বিশ্বকাপে বক্তৃতা দেওয়ার বিষয়ে আপত্তি তোলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাকির নায়েকের বিরুদ্ধে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ রয়েছে। এছাড়াও জাকির নায়েক আত্মঘাতী হামলাকে সমর্থন করেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে হিন্দু দেবদেবী সহ অন্যান্য ধর্মকে অপমান করার অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে, ভারত ও বিদেশি মুসলিম যুবকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে মদত দেওয়া হয়েছে। এছাড়া গুজরাত, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কেরালা, মহারাষ্ট্র এবং ওড়িশায় আইআরএফের সদস্যদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের অভিযোগ রয়েছে।












Click it and Unblock the Notifications