দিল্লি সংঘর্ষে অবৈধ অনুপ্রবেশকারীদের দায়ী করলেন বিজেপি নেতা
দিল্লি সংঘর্ষে অবৈধ অনুপ্রবেশকারীদের দায়ী করলেন বিজেপি নেতা
দিল্লির জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত একটি শোভা যাত্রায় পাথর ছোঁড়ার অভিযোগ সামনে এসেছে৷ এরপরই দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হওয়ার খবর সামনে আসে। সংঘর্ষের পর শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে রবিবার আমান কমিটির একটি বৈঠক হয়। কিন্তু সেখানে সমস্যার সমাধান হওয়ার আগপই বৈঠক শেষ হয়ে যয়য় এক বিজেপি নেতার মন্তব্যে৷ রবিবার হঠাৎ একজন বিজেপি কাউন্সিলর এই হিংসার জন্য দিল্লির অবৈধ অভিবাসীদের দায়ী করেন৷ বিজেপি নেতার মন্তব্যের পরই বৈঠক শেষ হয়ে যায়৷

দিল্লিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এর কোম্পানিগুলি পুরো শহরে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দিল্লিতে চকের মাঝখানে যেখানে হিংসা শুরু হয়েছিল, পুলিশ একটি সাদা তাঁবু তৈরি করে এলাকায় ব্যারিকেড রেখেছে৷ এরপরই একটি আমান কমিটির বৈঠকের আয়োজন করা হয়, যেখানে উত্তর-পশ্চিম জেলার ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা, পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) ঊষা রঙ্গনানি, মহেন্দর পার্ক, জাহাঙ্গীরপুরি এবং আদর্শ নগরের আমান কমিটির সদস্যরা এবং বিজেপি কাউন্সিলর গরিমা গুপ্তা উপস্থিত ছিলেন৷ সংঘর্ষের পরে শান্তিপূর্ণ পথে এগিয়ে যাওয়ার উপায় সম্পর্কে আলোচনার জন্য বৈঠকে উপস্থিত ছিলেন।
বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের নিয়ে গঠিত আমান কমিটিকে গুজব প্রতিরোধে এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানিয়েছেন রঙ্গনানি। মিটিংয়ো দিল্লি পুলিশের ডিসিপি বলেছেন, উভয় দলেরই নিজেদের সংযত করা উচিত ছিল। আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। পুলিশ সুষ্ঠু ও নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করবে। কোনো পরিস্থিতির সৃষ্টি হলে কিছু দুষ্কৃতকারী তার সুযোগ নেয়। গুজব ও ভুয়ো খবর ছড়ানোর সুযোগ রয়েছে। আমি আপনাদের সকলকে এই ধরনের জিনিসগুলি অনুসরণ না করার জন্য অনুরোধ করছি।'
তিনি আরও বলেন, দিল্লির মধ্যে খারাপ ও অসামাজিক উপাদানকে দমন করতে হবে। আপনারা যদি এরকম কাউকে খুঁজে পান তাহলে ব্যবস্থা নিন এবং আমাদের কল করুন। হিংসা ছড়াচ্ছে বা হিংসা ছড়ানোয় মদত দেয় এরকম লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।












Click it and Unblock the Notifications