দীর্ঘ রোগভোগের পর প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলি
দীর্ঘ রোগভোগের পর অবশেষে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বেশ কিছুদিন ধরে তিনি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন।
দীর্ঘ রোগভোগের পর অবশেষে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। বেশ কিছুদিন ধরে তিনি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন। গত দুই সপ্তাহে তাঁর স্বাস্থ্যের একেবারে উন্নতি হয়নি। এদিন সকালে হাসপাতালের তরফে বুলেটিনে জানানো হয় ক্রমেই আরও খারাপের দিকে যাচ্ছে জেটলি শারীরিক অবস্থা।

এরপরেই সাড়ে বারোটা নাগাদ খবর আসে যে প্রয়াত হয়েছেন অরুণ জেটলি। তাঁকে দেখতে গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, অমিত শাহ, উমা ভারতী সহ বিভিন্ন নেতৃবৃন্দ হাসপাতালে গিয়েছেন।
পাশাপাশি বিরোধী দলেরও প্রায় সমস্ত শীর্ষ নেতৃত্ব হাসপাতালে গিয়ে দেখে এসেছেন জেটলিকে। গত নয় অগাস্ট থেকে হাসপাতালে ভর্তি ছিলেন অরুণ জেটলি। এরপরে এদিন তাঁর প্রয়াণের সংবাদ সামনে এল।












Click it and Unblock the Notifications