গো-রক্ষার নামে পিটিয়ে খুন, জালে এবার বিজেপিরই এক নেতা
ঝাড়খণ্ডের রামগড়ে মাংস ব্য়বসায়ীকে পিটিয়ে খুনের ঘটনায় স্থানীয় বিজপি নেতা গ্রেফতার, পরিকল্পনামাফিক খুন বলে দাবি পুলিশের।
ঝাড়খণ্ডে গো-রক্ষার নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগে এক স্থানীয় বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। নিত্যানন্দ মাহাতো নামে রামগড়ের ওই বিজেপি নেতাকে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার গাড়িতে করে মাংস নিয়ে যাওয়ার সময়।[আরও পড়ুন:মহাত্মার দর্শনেই আশ্রয় নিতে হল মোদীকে, গো-রক্ষা হিংসায় শোনাতে হল গান্ধীর অহিংসার কথা]
আসগার আলি নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করে কয়েকজন। তাঁর গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও আসগার গাড়িতে করে গো-মাংস নিয়ে যাওয়া হচ্ছিল কিনা সেবিষয়ে কেউই নিশ্চিত নয়।[আরও পড়ুন:বিজেপি শাসিত রাজ্যে গোরক্ষকদের তাণ্ডব, কী বলছেন বিদায়ী রাষ্ট্রপতি]

তবে আসগার আলিকে খুনের পেছনে নিত্যানন্দের ঠিক কী ভূমিকা ছিল তা খোলসা করেনি পুলিশ। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে বলে দাবি করেছেন রামগড়ের পুলিশ সুপার কৌশল কিশোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসগার আলিকে পরিকল্পনামাফিক ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ব্যবসায়িক শত্রুতার কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ। যদিও যাবতীয় অভিযোগই অস্বীকার করেছেন নিত্যানন্দ। রবিবার সন্ধেয় বিজেপির স্থানীয় প্রধান পাপ্পু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবারই গুজরাটের সাবরমতি আশ্রমের একটি অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী সাফ বার্তা দেন, গো-রক্ষার নামে মানুষ খুন মেনে নেওয়া যায় না। একসপ্তাহের মধ্যে পরপর কয়েকটি এই ধরনের ঘটনায় দোষীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসও। এমনকি এই ঘটনাক্রমের নিন্দায় সরব হয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications