MP Shameless Video: আদিবাসী যুবকের মুখে প্রস্রাব কাণ্ডে ধৃত বিজেপি নেতা! কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

MP Shameless Video: আদিবাসী যুবকের মুখে প্রস্রাব-কাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম প্রভাশ শুক্লা বলে জানা গিয়েছে। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে।

অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি ওঠে সর্বত্র। আর এরপরেই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নির্দেশে গ্রেফতার করা হয় প্রভাসকে। মধ্যপ্রদেশের সিধি এলাকাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। স্থানীয় এক পুলিশ আধিকারিক সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, অভিযুক্ত প্রভাসকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

আদিবাসী যুবকের মুখে প্রস্রাব কাণ্ডে ধৃত বিজেপি নেতা!

এমনকি নিজেদের হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। একাধিক ধারায় অভিযুক্ত বিজেপি নেতার নামে মামলা রুজু করা হয়েছে। SC/ST আইনেও অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।

অন্যদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তদন্তকারী সংস্থাকে কড়া হাতে বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি National Security Act অনুযায়ী মামলা দেওয়ারও কথা বলা হয়েছে বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলছেন, কোনও ভাবেই অভিযুক্তকে রেহাই নয়। কঠোরতম সাজা দেওয়া হবে। যা আগামিদিনে উদাহারণ হয়ে থাকবে বলেও দাবি শিবরাজ সিং চৌহানের। তবে অভিযুক্তের বিজেপি যোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, অপরাধীর কোনও জাত-দল নেই! সেই শুধুই অপরাধী।

বলে রাখা প্রয়োজন, ভাইরাল ভিডিওতে এক বিজেপি নেতাকে বসে থাকা আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করতে দেখা যায়। আর তা সামনে আসার পরে একেবারে ময়দানে নেমে পড়ে কংগ্রেস। কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ।

এক টুইটে লেখেন, বিজেপির শাসনকালে আদিবাসী মানুষদের কোনও সম্মান নেই। আর এই ঘটনা প্রমাণ। আদিবাসী নির্যাতনে মধ্যপ্রদেশ দেশের শীর্ষে রয়েছে বলেও তীব্র আক্রমণ শানান কমলনাথ। এই ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তিও জানানো হয়। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন। আর সে নির্বাচনের আগে এই ঘটনায় অস্বস্তিতে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+