পরিচয়পত্র ছাড়া ২০০০ টাকার নোট বিনিময়! RBI-SBI-এর বিরুদ্ধে পিআইএল বিজেপি নেতার
২০০০ টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই মর্ম ২৩ মে থেকে শুরু হচ্ছে ব্যাঙ্কে ২০০০ টাকা বিনিময় প্রক্রিয়া। পরিচয়পত্র ছাড়াই ২০০০ টাকার নোট বিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক। এই অবস্থায় কোনো আইডি ছাড়া ২০০০ টাকার নোট বিনিময়ের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি নেতা।
বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় এই মর্মে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে পিআইএল দায়ের করেছেন। তিনি পিআইএল দায়ের করে নিশ্চিত করতে চাইছেন কোন ব্যক্তির অ্যাকাউন্টে ২০০০ টাকার নোট আমানত হচ্ছে বা জমা হচ্ছে।

বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় দিল্লি হাইকোর্টে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি পিআইএল দায়ের করেছেন। তিনি বলেছেন, কোনো রিকুইজিশন স্লিপ এবং পরিচয়পত্রের প্রমাণ ছাড়াই ২০০০ টাকার নোট বিনিময়ের অনুমতি দেয় কী করে।
তিনি এই পিআইএলে বা আবেদনে বলেছেন, ২০ মে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি স্বেচ্ছাচারী, অযৌক্তিক। তা অনুচ্ছেদ ১৪-কে লঙ্ঘন করছে। সিদ্ধান্তটিকে বাতিল করা হয়েছে বলে বিজেপি নেতা আরবিআই এবং এসবিআইয়ের কাছে নির্দেশনা চেয়েছেন। তিনি বলেন, এটা নিশ্চিত করা জরুরি যে, ২০০০ টাকার নোটগুলি যেন নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে জমা হয়।
পিআইএলে জানানো হয়েছে, এই পদক্ষেপ সরকারকে কালো টাকা এবং অসামঞ্জস্যপূর্ণ সম্পদ ধারকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে এবং নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত করতে সহায়তা করবে। ২০০০ টাকার প্রচলন থেকে ধীরে ধীরে ২০০০ টাকার নোট প্রত্যাহারের বিষয়ে আরবিআই বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছেন।

এসবিআই জানিয়েছে ২০০০ টাকার নোট প্রত্যাহারের কথা ঘোষণার পর আরবিআই জানিয়েছিল ২০ হাজার টাকার সীমা পর্যন্ত ২০০০ টাকার নোটের বিনিময়ের জন্য কোনও ফর্ম বা রিকুইজিশন স্লিপের প্রয়োজন নেই। তার বেশি উচ্চ মূল্যের টাকা বিনিময় করার ক্ষেত্রে তা লাগতে পারে।
আরবিআই দ্বারা জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০০০ টাকার নোট বের করে দেওয়ার জন্য ২০০০ টাকার নোট বিনিময় বা জমা করার প্রক্রিয়া ২৩ মে থেকে শুরু হবে। আরবিআই শুক্রবার ২০০০ টাকার নোট প্রত্যাহারের কথা ঘোষণা করেছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ধরনের নোটগুলি অ্যাকাউন্টে জমা দিতে বা ব্যাঙ্কে বিনিময় করতে পারবে।
এদিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও জানিয়েছে, আমরা ২০০০ টাকার নোট প্রত্যাহার করেছি, তা বিনিময় করার জন্য নির্দিষ্ট সময় দিয়েছি। তা বলে কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্দেশানুসারে কোনো দোকান ২০০০ টাকার নোট প্রত্যাখ্যান করতে পারবে না বলে জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications