Anil Vij: হরিয়ানার মতোই বাজিমাত হবে মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে? ‘উন্নয়ন’ অস্ত্রে শান দিয়ে মোদী-স্তুতি বিজেপি নেতার

Anil Vij: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের নির্বাচনেও বিজেপিই জিতবে বলে দাবি হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজের। হরিয়ানার (Haryana) মতোই ওই দুই রাজ্যে মোদী ম্যাজিক (Narendra Modi) কাজ করবে বলে দাবি তাঁর। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মোদীর ভূয়সী প্রশংসাও করতে দেখা গেল হরিয়ানার মন্ত্রী তথা বিজেপির প্রভাবশালী নেতাকে।

রাত পোহালেই ঝাড়খণ্ডে প্রথম দফার বিধানসভা নির্বাচন। মহারাষ্ট্রেও বিধানসভা ভোটের আর মেরেকেটে বাকি ৮ দিন। দুই রাজ্যেই গেরুয়া ঝড় উঠবে বলে আশাবাদী বিজেপি নেতা অনিল ভিজ়। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় রাজনীতি নতুন দিশা পেয়েছে বলে দাবি করেন তিনি। মিথ্যে প্রতিশ্রুতির রাজনীতিকে উন্নয়নের রাজনীতিতে বদলেছেন মোদী, দাবি বিজেপি নেতার।

Anil Vij

তবে শুধু একা অনিল নন, হরিয়ানার জয়ের পর বিজেপি বাড়তি অক্সিজেন পেয়েছে বলে মনে করেন রাজনৈতিক মহলের একাংশও। কাজেই হরিয়ানার জয় থেকে আসন্ন রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনে ঘুঁটি সাজাতে যে বিজেপির উপকারই হয়েছে, তা সন্দেহাতীত। মোদী ম্যাজিকেই মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিজেপির দখলে যাবে বলে আশাবাদী অনিল ভিজ।

ভারতের পরে স্বাধীনতা পেয়েও বহু রাজ্য উন্নতির শিখরে পৌঁছেছে বলে দাবি অনিলের। ভারতকে উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তির কথা মোদীর আগে কেউই বলেননি বলে মন্তব্য হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রীর। কেন্দ্রীয় সরকারের উন্নয়ন (Development) দেখেই দুই রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দেবে বলে আশা ব্যক্ত করলেন তিনি।

সোমবারই প্রথম দফার ভোটের প্রচার পর্ব শেষ হয়েছে ঝাড়খণ্ডে। ১৩ ও ২০ নভেম্বর দুটি দফায় ভোট রয়েছে সেখানে (Jharkhand Assembly Election 2024)। ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় ৪৩টি আসনে রয়েছে ভোট।

ভোটের ঝাড়খণ্ডে ১০ নভেম্বর বোকারো ও গুমলায় জনসভা করেছেন মোদী। তার আগে রাঁচিতে বর্ণাঢ্য রোড শো-ও সেরেছেন প্রধানমন্ত্রী। জাতপাতের রাজনীতি, অনুপ্রবেশ-সহ একাধিক ইস্যুতে নিশানা করেছেন কংগ্রেস ও জেএমএমকে। ঝাড়খণ্ডে পালাবদলের আশায় বুক বাঁধছে বিজেপি। অপরদিকে সরকারে প্রত্যাবর্তনের অপেক্ষায় জেএমএম-কংগ্রেস জোট।

অন্যদিকে, ২০ নভেম্বর এক দফায় মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন (Maharashtra Assembly Election 2024)। বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি বনাম কংগ্রেসের নেতৃত্বাধীন মহা বিকাশ অঘাড়ির লড়াই। জনমত সমীক্ষা বলছে, সব ঠিক থাকলে মহারাষ্ট্রে পালাবদল নয়, প্রত্যাবর্তনই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+