বিজেপি নেত্রী উমা ভারতী করোনা পজিটিভ, টুইটে জানালেন শারীরিক অবস্থার কথা
বিজেপি নেত্রী উমা ভারতী করোনা পজিটিভ। এদিন তাঁর করোনা টেস্টের রিপোর্ট প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছে, মধ্যপ্রদেশের এই বিজেপি নেত্রী করোনার জেরে টেস্টে পজিটিভ হয়েছেন। একথা তিন নিজেই একটি টুইটে জানান। পাশাপাশি, নিজের অসুস্থতার কথা তিনি টুইটারে জানান।

এদিন উমা ভারতী , তাঁর কাছাকাছি আসা সকলকে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা দিয়েছেন। তিনি জানান আপাতত তিনি বন্দে মাতরম কুঞ্জে রয়েছেন। সেখানে স্বাস্থ্যবিধি মেনে তিনি কোয়ারেন্টাইনে আছেন। হরিদ্বার ও ঋষিকেশের কাছে এই এলাকায় আপাতত রয়েছেন বিজেপি নেত্রী।
তিনি জানিয়েছেন গত ৩ দিন ধরে টানা জ্বর থাকার জন্য তিনি কোভিড টেস্ট করান। এরপরই রিপোর্টে ধরা পড়েছে যে তিনি করোনা পজিটিভ। এরপর ফের ৪ দিন পর তাঁর আরও একটি কোভিড টেস্ট হবে বলে তিনি জানিয়েছেন।












Click it and Unblock the Notifications