জঙ্গিদের গুলিতে জখম হামিদের লড়াই শেষ! মৃত্যু হল কাশ্মীরের বিজেপি নেতার

জম্মু ও কাশ্মীরের বুদগামে গুলিবিদ্ধ বিজেপি নেতার মৃত্যু। নাম আবদুল হামিদ নজর। গতকাল প্রাতঃভ্রমণের সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। আজ সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।

রবিবার জঙ্গিদের গুলিতে জখম হন বিজেপি নেতা

রবিবার জঙ্গিদের গুলিতে জখম হন বিজেপি নেতা

পুলিশ জানিয়েছে, সেন্ট্রাল কাশ্মীরের মহিন্দপোড়া এলাকায় বাড়ি ওই বিজেপি নেতা তথা ওবিসি মোর্চার জেলা সভাপতির। রবিবার ওই এলাকাতেই তিনি প্রাতঃভ্রমণ করছিলেন। সেইসময় হঠাৎই অজ্ঞাতপরিচয় জঙ্গিরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনায় গুরুতর জখম হন তিনি।

গত কয়েকদিনে তিনবার বিজেপি নেতা-কর্মীদের উপর হামলা

গত কয়েকদিনে তিনবার বিজেপি নেতা-কর্মীদের উপর হামলা

এনিয়ে গত কয়েকদিনে তিনবার বিজেপি নেতা-কর্মীদের উপর হামলা চালানো হয়। ৬ অগাস্ট জম্মু ও কাশ্মীরের কুলগামে এক বিজেপি নেতাকে খুন করেছিল জঙ্গিরা। সাজাদ আহমেদ খানদায় নামে ওই ব্যক্তি কুলগাম জেলা বিজেপির সহ সভাপতি ছিলেন। তার দু'দিন আগে অর্থাৎ ৪ অগাস্ট অরিফ আহমেদ নামে বিজেপির আরও এক পঞ্চায়েত প্রধানকে গুলি করেছিল জঙ্গিরা।

চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই কাশ্মীরে জঙ্গি তৎপরতা

চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই কাশ্মীরে জঙ্গি তৎপরতা

এছাড়া জুলাই মাসে জম্মু-কাশ্মীরে বান্দিপোড়া জেলায় বিজেপি নেতা ওয়াসিম আহমেদ বারিকে গুলি করে খুন করেছিল জঙ্গিরা। তাঁর বাবা ও ভাইকেও খুন করে ওই জঙ্গিরা। সূত্রের খবর, ভারত-চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে। এই আবহে বেশ কিছু দিন ধরেই সেনা অভিযান চালিয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে উদ্যোগ নিয়েছে সেনা।

শনিবারও গ্রেফতার হয় ৬ জঙ্গি

শনিবারও গ্রেফতার হয় ৬ জঙ্গি

শবিবার এক অভিযানে ৬ জনকে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্ৰুপ। পাকিস্তান সমর্থিত লস্কর-ই-তৈবার হয়ে কাজ করত বলে জানা গেছে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস তহবিল মামলার তদন্তে এই অভিযান চালানো হয়। ধৃত ব্যক্তিদের নাম, তৌকির আহমেদ ভাট, আসিফ ভাট, খালিদ লতিফ ভাট, গাজী ইকবাল ও তারিক হুসেন মীর।

ভারতকে কাবু করতে পাক জঙ্গিদের মদত নিচ্ছে বেজিং

ভারতকে কাবু করতে পাক জঙ্গিদের মদত নিচ্ছে বেজিং

গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে কাবু করতে পাক জঙ্গিদের মদত নিচ্ছে বেজিং। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কাশ্মীরে নাশকতা চালানোর জন্য লালফৌজ পাকিস্তানি জঙ্গি সংগঠন অল বদরের সঙ্গে যোগাযোগ করছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। সূত্রের খবর, ভারতে ইতিমধ্যে প্রায় ১০০ পাক জঙ্গি অনুপ্রবেশ করে আত্মগোপন করে রয়েছে। তারা এখন স্থানীয় কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে ফের নতুন করে যোগাযোগ স্থাপন করছে।

চিনা মদতের প্রমাণ

চিনা মদতের প্রমাণ

এর আগে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি ডেরার হদিস পায় সেনা। সেখান থেকে উদ্ধার হয় চাইনিজ পিস্তল, পিকা গান, ১৬৮টি পিকা রাউন্ডস, একে ৪৭-এর গুলি, দু'টি ইউবিজিএল গ্রেনেড সহ একাধিক আগ্নেয়াস্ত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+