নিজের দলের বিধায়ককে জুতোপেটা বিজেপি সাংসদের, দেখুন ভিডিও

নিজের দলের নেতারাই একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন একেবারে জনসমক্ষে।

নিজের দলের নেতারাই একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন একেবারে জনসমক্ষে। উত্তরপ্রদেশের ক্ষমতাসীন দল বিজেপির জন্য এটা ভালো বিজ্ঞাপন নয়। অন্তত লোকসভা নির্বাচনের আগে তো নয়ই। তবে এই ঘটনা এড়াতে পারেননি দুজনের কেউই। মারপিটের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

নিজের দলের বিধায়ককে জুতোপেটা বিজেপি সাংসদের, দেখুন ভিডিও

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সন্ত কবীর নগর এলাকায়। এটি রাজধানী শহর লখনৌ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। একেবারে সকলের সামনে একে অপরকে অপদস্থ করেছেন দুই বিজেপি নেতা। বৈঠক ছিল জেলার সমন্বয় নিয়ে। এলাকার উন্নয়ন নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা ছিল।

সেখানে বিজেপি সাংসদ শরদ ত্রিপাঠী জানতে চান, স্থানীয় রাস্তায় ফলকে তাঁর নাম নেই কেন? জেলার অন্যতম বিধায়ক রাকেশ বাঘেল জানিয়ে দেন, তাঁর কথায় নাম বাদ গিয়েছে। ব্যস, ক্ষেপে যান শরদ। এক কথা দুই কথায় বচসা শুরু হয়।

তারপরই শরদ ত্রিপাঠী জুতো হাতে তুলে মারতে শুরু করেন। পরে বাঘেল তার প্রত্যুত্তরে জবাবও দেন হাত তুলে। এই ভিডিওই ভাইরাল হয়ে গিয়েছে। একনজরে দেখে নিন সেই ভিডিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+