বিহারে জোট ফর্মুলা চূড়ান্ত মোদী-নীতীশের, কোন দল কত আসনে লড়ছে

বিজেপি ও সঙ্গী দল জেডিইউ ২০১৯ লোকসভা ভোটে বিহারে কত আসন ভাগাভাগি করে লড়বে তা নিশ্চিত করে ফেলল।

ভারতীয় জনতা পার্টি ও সঙ্গী দল জনতা দল ইউনাইটেড ২০১৯ লোকসভা ভোটে বিহারে কত আসন ভাগাভাগি করে লড়বে তা নিশ্চিত করে ফেলল। এর আগে গত সপ্তাহে দুই দল জানিয়ে দিয়েছিল, তাদের আলোচনা হয়ে গিয়েছে। কত আসনে কোন দল লড়বে তা সামনের সপ্তাহেই জানানো হবে।

বিহারে জোট ফর্মুলা চূড়ান্ত মোদী-নীতীশের, কোন দল কত আসনে লড়ছে

সেইমতো এদিন দুই দল একসঙ্গে জানিয়ে দিল এনডিএ-র ছাতার তলায় বিজেপি ও জেডিইউ ১৭টি করে আসনে বিহারে লড়বে।

২০১৪ লোকসভা নির্বাচনে নীতীশের দল বিজেপির জোটে ছিল না। বিজেপি ২২টি আসনে জিতেছিল। এছাড়া এলজেপি ৬টি ও আরএলএসপি ২টি আসনে জেতে। তবে এবার জেডিইউ জোটে থাকায় অন্য দলগুলির আসন কমে গিয়েছে।

৪০ আসনের বিহার লোকসভায় এখন দেখার বাকী দুটি দল কটি আসনে লড়তে পারে। কারণ আগের বারের চেয়ে তাঁরা কম আসন পাবে। এই অবস্থায় বিরোধী আরজেডির সঙ্গে জোট করে এলজেপি বা আরএলএসপি বেরিয়ে যাবে কিনা তা সময়ই বলবে। যদিও বিজেপি মনে করছে, পরিস্থিতি বিচার করে জোটসঙ্গীরা সকলেই এনডিএ-র ছাতার তলায় থেকেই ভোটে লড়বেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+