বিহারে মোদী-নীতীশ ঝড়ে উড়বে লালু-রাহুল জোট, ইঙ্গিত সমীক্ষায়

উত্তরপ্রদেশে না পারলেও বিহারে এনডিএ জোট দারুণ ফল করবে।

উত্তরপ্রদেশে না পারলেও বিহারে এনডিএ জোট দারুণ ফল করবে। এমনটাই মনে করছে এবিপি-সি ভোটার সমীক্ষা। দেশ কা মুড বলে সারা দেশের সবকটি লোকসভা আসনে সমীক্ষা চালানো হয়েছে। তার ফলাফলই এদিন তুলে ধরেছে এবিপি। সেখানে স্পষ্ট বলা হয়েছে কীভাবে সারা বিহার জুড়ে ফের একবার এনডিএ জোটের রমরমা দেখা যাবে।

মোদী ম্যাজিক অটুট

মোদী ম্যাজিক অটুট

বিহারে সবমিলিয়ে ৪০টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে বিজেপি, জেডিইউ ও এলজেপির জোট সবমিলিয়ে ৩৫টি আসন দখল করতে চলেছে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে।

বিরোধী জোট

বিরোধী জোট

অন্যদিকে বিহারে কংগ্রেস, আরজেডি ও আরএলএসপি-র জোট সবমিলিয়ে মোট ৫টি আসন পেতে চলেছে বলেও সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে। যার অর্থ লোকসভায় ফের একবার এখানে কংগ্রেসের ভরাডুবি হতে চলেছে।

নীতীশ ম্যাজিক

নীতীশ ম্যাজিক

সমীক্ষা বলছে, নীতীশ কুমারের স্বচ্ছ প্রশাসন চালানো ও মোদীর কেন্দ্রীয় ক্যারিশমা একদিকে যেমন এই জোটকে এগিয়ে রেখেছে, তেমনই কং-আরজেডি জোটের দুর্বলতা সবমিলিয়ে তাদের পিছিয়ে দিয়েছে। লালুর জেলে থাকাও নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া নীতীশের সঙ্গে দরিদ্র মানুষের ভোট রয়েছে। ফলে সেটাও এনডিএ-র লাভ করতে চলেছে।

শেষবারের ফল

শেষবারের ফল

২০১৪ সালে বিহারের লোকসভা নির্বাচনে ৪০টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট ৩১টি আসন পায়। আরজেডি ৪টি, জেডিইউ ২টি, এনসিপি ১টি, কংগ্রেস ২টি আসন পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+