'অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু' নিয়ে হবে আলোচনা, রাজ্যসভা সাংসদদের উদ্দেশে হুইপ জারি বিজেপির

৮ থেকে ১২ ফেব্রুয়ারি৷ চলতি বাজেট অধিবেশনে এই পাঁচটা দিন দলের রাজ্যসভার প্রত্য়েক সাংদকেই সংসদে উপস্থিত থাকতে হবে৷ বিজেপির তরফে এই মর্মে জারি হয়েছে হুইপ৷ তাতে জানানো হয়েছে, চলতি অধিবেশনে একাধিক 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' ইস্যুতে আলোচনা করা হবে৷ পাস করাতে হবে সংশ্লিষ্ট বিভিন্ন বিল৷ সেই কারণেই দলীয় সাংসদদের উদ্দেশে জারি হয়েছে এই হুইপ৷

বিজেপির জারি করা বিজ্ঞপ্তি

বিজেপির জারি করা বিজ্ঞপ্তি

বিজেপির জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার থেকেই রাজ্য়সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু হবে৷ পাস করা হবে বিভিন্ন বিল৷ ৮ থেকে ১২ ফেব্রুয়ারি এই প্রক্রিয়া চলবে৷ তাই দলের রাজ্যসভার প্রত্য়েক সাংসদকে অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন ওই পাঁচদিনের অধিবেশনে অবশ্যই উপস্থিত থাকেন৷ সরকারের অবস্থানকে সমর্থন জানাতেই তাঁদের উপস্থিত থাকতে হবে৷ প্রসঙ্গত, কোরোনা পরিস্থিতিতে এখন প্রতিদিন মাত্র পাঁচ ঘণ্টা করে বসছে রাজ্যসভার অধিবেশন৷

কৃষি আইন ইস্যুতে কৃষিমন্ত্রীর বক্তব্য

কৃষি আইন ইস্যুতে কৃষিমন্ত্রীর বক্তব্য

এদিকে এদিন সংসদে কৃষি আইন ইস্যুতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, 'আমরা কৃষকদের আয় দ্বিগুণ করতে চাই, যার প্রভাব পড়বে দেশের জিডিপিতে৷ নতুন কৃষি আইন সেই পথের দিশা দেবে৷ আমি হাউজ ও দেশের কৃষকদের জানাতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের উন্নতিকল্পে প্রতিজ্ঞাবদ্ধ৷'

কেন্দ্র ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে

কেন্দ্র ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে

কৃষিমন্ত্রী জানান, কেন্দ্র ন্যূনতম সহায়ক মূল্য দিচ্ছে, যা কৃষি খরচের ৫০ শতাংশ বেশি৷ এছাড়াও কৃষি পরিকাঠামোর উন্নতির জন্য ১ লক্ষ কোটি টাকার অমৃতসর প্যাকেজ গ্রহণ করা হয়েছে৷ নরেন্দ্র সিং তোমার এদিন অভিযোগ করেন, নতুন কৃষি আইন লাগু হলে কৃষকদের জমি কেড়ে নেবে অন্যরা, এমন কথা বলে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে৷' তিনি বলেন, 'আমি বলছি, নতুন আইনে এমন কোনও সম্ভাবনা নেই৷'

সরকার আইন সংশোধন করতে রাজি

সরকার আইন সংশোধন করতে রাজি

কৃষিমন্ত্রী আরও বলেন, 'আমি স্পট করতে চাই যে সরকার আইন সংশোধন করতে রাজি আছে৷ তার মানে এই নয় যে নতুন আইনে কোনও গোলমাল আছে৷ আসলে বেশ কিছু রাজ্যে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে৷' নরেন্দ্র সিং তোমারের কথায়, 'আমরা কৃষকদের জীবনে শুভ বদল আনতে চাই৷' তিনি জানান, ১০০টি কিষান ট্রেন চলবে দেশে৷ বিশেষ ট্রেনে থাকবে মোবাইল কোল্ড স্টোরেজ৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+