উপজাতি সম্প্রদায়ের মধ্যে কংগ্রেসের জনপ্রিয়তা অব্যাহত, বিজেপির চিন্তা বাড়াচ্ছে গুজরাতের ২৭টি আসন

গুজরাতে উপজাতি সম্প্রদায়ের মধ্যে কংগ্রেসের জনপ্রিয়তা বিজেপির চিন্তার কারণ,

গুজরাতে বিধানসভা নির্বাচনের ঘোষণা করা হয়েছে। ডিসেম্বর ১ ও ৫ তারিখে গুজরাতে নির্বাচন হবে। ৮ তারিখে হিমাচল প্রদেশের সঙ্গে ভোটগণনা সঙ্গে গুজরাতের ভোট গণনা হবে। গুজরাতে বিজেপির মাটি শক্ত বলেই বিভিন্ন সমীক্ষা সংস্থা জানাচ্ছে। তবে পূর্ব গুজরাতে বিধানসভা ২৭টি আসন তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত রয়েছে। এই অঞ্চলগুলোতে বিশেষ সাফল্য বিজেপি কখনই পায়নি। এখানে কংগ্রেস শক্তিশালী। অন্যান্য অঞ্চলে কংগ্রেস দুর্বল হয়ে পড়লেও এখানে নিজেদের ধারা অব্যাহত রেখেছে।

উপজাতি সম্প্রদায়ের মধ্যে কংগ্রেস জনপ্রিয়তা অব্যাহত, বিজেপির চিন্তা বাড়াচ্ছে গুজরাতের ২৭টি আসন

১৯৯৫ সালে গুজরাতে বিজেপি প্রথম ক্ষমতায় আসে। তারপর থেকে টান ছয় বার বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে গুজরাতে সরকার গঠন করেছে। তবে বিজেপি পূর্ব গুজরাতে তফসিলিদের জন্য সংরক্ষিত আসনে বিশেষ সুবিধা করতে পারেনি। বিশেষজ্ঞরা মনে করছেন,আগামী মাসের নির্বাচনে পরিস্থিতি পাল্টাতে পারে। ২৭টি আসনের মধ্যে ২০টি আসন বিজেপি জয় করতে পারে। অবশ্যই তার নেপথ্যে মোদীর জনপ্রিয়তা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

কংগ্রেস মনে করছে আগামী মাসের নির্বাচনে প্রতিবারের মতো এবারেও আদিবাসী সম্প্রদায় তাদের ভোট দেবে। কারণ কংগ্রেসের সরকারের সময় আদিবাসীদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছিল। তা আদিবাসীরা এখন মনে রেখেছে। তাই তাঁরা কংগ্রেসকে ভোট দেবে। অন্যদিকে, রাজনৈতির পর্যবেক্ষকরা মনে করছেন, আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কংগ্রেসের আধিপত্য আগের মতো থাকবে। তবে রাজ্যের বিভিন্ন অঞ্চলে কংগ্রেস আরও দুর্বল হয়ে পড়বে।

প্রসঙ্গত, বিজেপি ২০০২ সাল থেকে আদিবাসী অঞ্চলে কংগ্রেসের আধিপত্য ভাঙার জন্য একাধিকবার চেষ্টা করছে। তবে সফল হয়নি। গুজরাতে আপ ক্রমেই শক্তি বাড়ানোর চেষ্টা করছে। তারাও আদিবাসী সম্প্রদায়ের মধ্যে নিজেদের গ্রহনযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে তফসিলি জাতিদের জন্য বরাদ্দ ২৭টি সংরক্ষিত আসনের মধ্যে কংগ্রেস জয় পেয়েছিল ১৪টি আসনে। বিজেপি জয় পেয়েছিল ১১টি আসনে, জেডিইউ একটি আসনে জয়লাভ করেছিল।

মোদীর নেতৃত্বে বিজেপি বার বার উপজাতি সম্প্রদায়ের মধ্যে কংগ্রেসের আধিপত্য ভাঙার চেষ্টা করেছে। তবে বিশেষ লাভ হয়নি। সম্প্রতি বিজেপি রাজ্যের আদিবাসী অঞ্চলে গুজরাত গৌরব যাত্রার আয়োজন করা হয়েছিল। বিজেপির তরফে জানানো হয়েছে, সেই পদযাত্রায় বিজেপি ব্যাপক সাড়া পেয়েছে। বিজেপি আশা করছে, উপজাতিদের জন্য সংরক্ষিত ২৭টি আসনের মধ্যে ২০টি আসনে জয় পাবে। অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্ব আপও পূর্ব গুজরাতে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কংগ্রেসের জনপ্রিয়তা নষ্টের চেষ্টা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+