লোকসভায় শীতকালীন অধিবেশনেই এবার এসপিজি সংশোধনী বিল পেশ করতে চলেছে বিজেপি
গান্ধী পরিবার এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপর থেকে বিশেষ এসপিজির নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে কিছুদিন আগেই উত্তাল হয় রাজ্য রাজনীতি। বিজেপি প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করছে বলেও অভিযোগ করেন একাধিক কংগ্রেস নেতা। প্রায় দীর্ঘ ২৮ বছর ধরে চলে আসা এই নিয়মে ছেদ পড়ায় জোড় জল্পনা শুরু হয় দেশের রাজনৈতিক মহলে।

এবার পাকাপাকি ভাবে এসপিজি সুরক্ষা অপসারণের সিদ্ধান্তে শিলমোহর দিতে মাধ্যমে চলতি শীতকালীন অধিবেশনেই লোকসভায় বিশেষ সংশোধনী বিল পেশ করতে চলেছে বিজেপি। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান ইতিমধ্যেই প্রস্তাবিত আইনটি লোকসভায় উপস্থাপনের জন্য তা আগামী সপ্তাহের কর্মসূচিগুলির মধ্যে তালিকাভুক্তও করা হয়েছে সরকারিভাবে।
১৯৮৮ সালে ভারতীয় সংসদে প্রথম এই আইনটি পাশ হয়। এসপিজি আইনটিতে প্রাথমিকভাবে কেবলমাত্র প্রধানমন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকেই সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল। পরবর্তীকালে রাজীব গান্ধীর উপর হওয়া আত্মঘাতী হামলার পরে তার এই আইনটি সংশোধন করা হয়।
বর্তমানে গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা উঠে যাওয়ায় তারা এখন জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন বলে সরকারি ভাবে জানানো হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী হিসাবে একমাত্র নরেন্দ্র মোদীই এই বিশেষ এসপিজি নিরাপত্তা ব্যবস্থার সুবিধা পাবেন বলেও জানা গেছে।












Click it and Unblock the Notifications