বিজেপির টার্গেট ৪০০ পার! দক্ষিণ ভারতের ১৩২ টির মধ্যে বেশিরভাগ আসন জয়ের 'ভিন্ন' ফর্মুলা গেরুয়া শিবিরের
সামনেই লোকসভা নির্বাচন। অন্তর্বর্তী বাজেট অধিবেশন শেষ হওয়ার পরেই কার্যত ভোটের দামামা বেজে যাবে। বিজেপি এবার ইতিমধ্যেই চারশো আসন পার করার স্লোগান দিয়ে নেমে পড়েছে। তবে ওই লক্ষে পৌঁছতে গেলে বিজেপিকে দক্ষিণ ভারতে তাদের সংগঠনের উন্নতি করতে হবে।
দক্ষিণ ভারতে আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভার আসন রয়েছে ১৩২ টি। ২০১৪-তে বিজেপি ওই ১৩২ টি আসনের মধ্যে ২২ টি আসন পেয়েছিল। কিন্তু ২০১৯-এ তা বেড়ে হয় ২৯। একনজরে দেখে নেওয়া যাক দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বিজেপি কী অবস্থায় রয়েছে।

উল্টোদিক থেকে দেখতে গেলে দক্ষিণ ভারতের ১৩২ টি আসনের মধ্যে বিজেপির হাতের বাইরে রয়েছে ৮৪ টি আসন। এই অবস্থায় সব থেকে বেশি আসন তারা দখল করবে কী করে? তবে গেরুয়া শিবির তার পরিকল্পনা করে ফেলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বেধনের আগে রামেশ্বরমে ডুব দিয়েছিলেন। তারপর তিনি রামনাথস্বামী মন্দিরে পুজো-পাঠে অংশ নেন। যা ছিল বিজেপির কাশী তামিল সঙ্গম পরিকল্পনার অঙ্গ।
এছাড়াও দক্ষিণের সেলিব্রিটিদের সম্মান দেওয়া গেরুয়া শিবিরের পরিকল্পনার অংশ বলে জানা গিয়েছে। এরই মধ্যে বৈজয়ন্তীমালা ও পদ্ম সুব্রামানিয়ামকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে।
বিজেপি পুরনো ফর্মুলা ফের সেখানে লাগু করার চেষ্টা করছে। তা হল তামিলনাড়ুতে পশ্চাৎপদ, ব্রাহ্মণ ও নাদরের সমম্বয়। উল্লেখ করা যেতে পারে এই ফর্মুলায় ১৯৯৯ সালে বিজেপি তামিলনাড়ুতে চারটি আসন পায়। সেই ১৯৯৯ সালের সমীকরণ ব্যবহারের পরিকল্পনা করেছে গেরুয়া শিবির।
অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় রয়েছে ওয়াইএসআর কংগ্রেস। সেখানকার ২৫ টি লোকসভা আসনের মধ্যে ২২ টি ওয়াইএসআর কংগ্রেসের দখলে রয়েছে। বাকি তিনটি আসন টিডিপির দখলে। লোকসভা নির্বাচনের আগে সেখানে টিডিপির সঙ্গে বিজেপির জোট দেখা যেতে পারে।
কেরলে ২০ টি আসন বছরের পর বছর ধরে বাম কিংবা কংগ্রেসের জোট ভাগাভাগি করে দখলে রেখে চলেছে। বিজেপি এখনও সেখানে খাতা খুলতে পারেনি। তবে চেষ্টার কসুর করেননি প্রধানমন্ত্রী মোদী। জানুয়ারিতে তিনি কেরলের গুরুভায়ুর মন্দিরে পুজো দিয়েছেন। তার আগে খ্রিস্টানদের কাছে টানতে প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে তেলেঙ্গানায় রয়েছে লোকসভার ১৭ টি আসন। ২০১৯-এর নির্বাচনে টিআরএস থেকে নাম পরিবর্তন করে বিআরএস ৯ টি আসন দখল করে। বিজেপি চারটি ও কংগ্রেস তিনটচি আসন পেয়েছিল। এছাড়া আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএমের দখলে ছিল একটি আসন। তবে গত নভেম্বরের বিধানসভা নির্বাচনের ফলে উৎসাহিত বিজেপি।
দক্ষিণে লাক্ষাদ্বীপ, পুদুচেরি ও আন্দামানের আসন দখল করতে সক্রিয় বিজেপি। এই তিনটি আসনের মধ্যে কোনওটি বিজেপির দখলে নেই।
দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে একমাত্র কর্নাটকে বিজেপির পরিস্থিতি সব থেকে ভাল। ২০১৯-এ ২৮ টি আসনের মধ্যে ওই রাজ্যে তারা দখল করেছিল ২০টির বেশি। এছাড়া সেখানে তাদের সরকারও ছিল। এই মুহূর্তে জেডিএসের সঙ্গে তাদের জোট রয়েছে। অন্যদিকে প্রতিবেশী তেলেঙ্গানায় ২০১৯-এ বিজেপি ১৭ টি আসনের মধ্যে চারটি দখল করেছিল। তা ছাড়া আর কোনও রাজ্যে বিজেপি সেরকম ছাপ এখনও পর্যন্ত ফেলতে পারেনি।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications