'নিখোঁজ' ৫ MLA! গোয়ায় দলীয় বিধায়কদের কোটি কোটির প্রস্তাব, বিস্ফোরক কংগ্রেস নেতা
মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপি (BJP) বিরোধী সরকার ফেলার পরে কোন রাজ্য উঠেছিল প্রশ্ন। কোনও কোনও বিজেপি নেতা বলেছিলেন রাজস্থান, ছত্তিশগড় কিংবা ঝাড়খণ্ডের নাম। তবে এই মুহূর্তে সব থেকে আলোচনার কেন্দ্র বিন্দুতে গে
মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপি (BJP) বিরোধী সরকার ফেলার পরে কোন রাজ্য উঠেছিল প্রশ্ন। কোনও কোনও বিজেপি নেতা বলেছিলেন রাজস্থান, ছত্তিশগড় কিংবা ঝাড়খণ্ডের নাম। তবে এই মুহূর্তে সব থেকে আলোচনার কেন্দ্র বিন্দুতে গোয়া। সেখানকার ৫ কংগ্রেস (Congress) বিধায়ক (mla) নিখোঁজ বলে জানা গিয়েছে। গোয়া (Goa) কংগ্রেসের প্রাক্তন প্রধান গিরিশ চোদাঙ্কর দাবি করেছেন তাদের দলের বিধায়কদের বিজেপিতে যোগ দিতে ৪০ কোটির প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও বিজেপি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

৫ বিধায়কের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
গত বিধানসভা নির্বাচনে ৪০ টি আসনের মধ্যে কংগ্রেস পায় ১১ টি। ইতিমধ্যেই ৫ জন বিধায়কের সঙ্গে রাজ্য কংগ্রেসের নেতারা কোনও যোগাযোগ করতে পারছেন না বলে জানা গিয়েছে। অন্যদিকে দলত্যাগ বিরোধী আইন এড়াতে এই ৫ জনের সঙ্গে আরও তিনজকে
দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি। এমনটাই খবর সূত্রের।

যেসব বিধায়ক বিদ্রোহী
কংগ্রেসের যেসব বিধায়ক বিদ্রোহী হয়ে উঠেছেন, তাঁরা হলেন দিগম্বর কামাথ, মাইকেল লোবো, রাজেশ ফলদেশাই, কেদার নায়েক, ডেলিলা লোবো। এছাড়াও দলত্যাগ বিরোধী আইন এড়াতে আরও তিন কংগ্রেস বিধায়কদের দিকে নজর রয়েছে বিজেপির।
এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন, তিন বছর আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেই সময় ১০ জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন।
বেশ কিছুদিন আগে কংগ্রেস বিধায়ক মাইকেল লোবো দল পরিবর্তনের কথা অস্বীকার করে বলেছিলেন, অধিবেশনের আগে ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ানো হচ্ছে।

কংগ্রেসের তরফে ব্যবস্থা নেওয়া শুরু
রবিবার সকালে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় গোয়ার সাত বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন। ইঙ্গিত পেয়েই কংগ্রেস সক্রিয় হয়ে ওঠে। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, গত বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া বর্তমানে গোয়ার বিরোধী দলনেতা মাইকেল লোবোকে। এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী দীগম্বর কামাথের বিরুদ্ধে কংগ্রেসে ভাঙনের ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়। বিধায়ক দলে ভাঙন ঠেকাতে মুকুল ওয়াসনিককে গোয়ায় পাঠান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
সোমবারেই গোয়া বিধানসভার অধিবেশন শুরু।

কংগ্রেসের দাবি
গোয়া কংগ্রেসের নেতা গিরিশ চোদাঙ্কর দাবি করেছেন, শিল্পপতি থেকে কয়লা মাফিয়া বিধায়কদের সঙ্গে কথা বলছে। একাধিক বিধায়ক এব্যাপারে গোয়া কংগ্রেসের ইনচার্জ দীনেশ গুণ্ডু রাও এবং গিরিশ চোদাঙ্করকে একথা
বলেছেন বলে দাবি করা হয়েছে।
যদিও বিজেপির তরফে কংগ্রেসের এই দাবি খারিজ করে দেওয়া হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সংবাদ মাধ্যমকে বলেছেন বিধায়কদের কাছে যাওয়া এবং অর্থের প্রস্তাব দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। তিনি আরও বলেছেন,গোয়ায় কংগ্রেস বিভ্রান্তিতে রয়েছে। তার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।












Click it and Unblock the Notifications