মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ডে কে কোন অবস্থানে, দিল্লির নির্বাচনের আগে প্রমাদ গুনছে বিজেপি
মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ডে কে কোন অবস্থানে, দিল্লির নির্বাচনের আগে প্রমাদ গুনছে বিজেপি
ফেব্রুয়ারির প্রথমেই রাজধানী দিল্লিতে বসছে বিধানসভা নির্বাচনের আসর। তার আগে আএএনএস- সি ভোটারের সমীক্ষার রিপোর্ট স্বস্তি দিয়ে গেল অরবিন্দ কেজরিওয়ালকে। সামগ্রিক বিচারে দেশের অবিজেপিশাসিত রাজ্যগুলি বিজেপিশাসিত রাজ্যের তুলনায় এগিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রিত্বের বিচারেও কেজরিওয়াল রয়েছেন উপররে দিকেই। তাঁকেই সমর্থন দিয়েছেন প্রায় ৬০ শতাংশ দিল্লিবাসী।

প্রথম চারেই রয়েছেন অবিজেপির মুখ্যমন্ত্রীরা
সম্প্রতি আইএএনএস-সি ভোটারের সমীক্ষায় মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ডের কথা আসে। সেখানে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিজেপির মুখ্যমন্ত্রীদের চেয়ে অনেক ভাল পারফরম্যান্স করেছেন। প্রথম চারেই রয়েছেন অবিজেপি রাজ্যের চার মুখ্যমন্ত্রী। তার মধ্যে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন তিন নম্বর স্থান।

কেজরিওয়ালের জন্য সুসংবাদ সমীক্ষার ফলে
এই সমীক্ষার ফল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জন্য সুসংবাদ বয়ে এনেছে। আএএনএস-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী দিল্লিতে মোট উত্তরদাতাদের মধ্যে ৫৮.৮ শতাংশ বলেছেন যে, তারা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের মেয়াদে ‘খুব সন্তুষ্ট'। আর ১৬.৬ শতাংশ বলেছেন যে তারা ‘মোটেও সন্তুষ্ট নন'।

কেজরিওয়ালের আগে রয়েছে বাংলা ও ওড়িশা
এই সমীক্ষায় কেজরিওয়ালের আগে রয়েছেন বাংলা ও ওড়িশার মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের ৬৭.২ শতাংশ উত্তরদাতা বলেছেন যে, তারা মুখ্যমন্ত্রী হিসাবে তৃণমূল কংগ্রেসের ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অত্যন্ত সন্তুষ্ট। আর ওড়িশায়, বিজু জনতা দলের নবীন পট্টনায়েককে সমর্থন দিয়েছেন ৬১.৯ শতাংশ মানুষ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকেও রাজ্যের বাসিন্দারা ৫০.৩ শতাংশ ভোট দিয়েছেন।

বিজেপি মুখ্যমন্ত্রীদের জনপ্রিয়তা ৪০ শতাংশের নিচে
বিপরীতে বিজেপিশাসিত রাজ্যে মুখ্যমন্ত্রীদের জনপ্রিয়তা ৪০ শতাংশের নিচে ছিল। উত্তর প্রদেশে ৩৯.১ শতাংশ উত্তরদাতা বলেছেন যে তাঁরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাজে ‘অত্যন্ত সন্তুষ্ট' এবং গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানীর কাজে সন্তুষ্টি প্রকাশ করেছেন মাত্র ৩৪ শতাংশ।












Click it and Unblock the Notifications