বিজেপির পথে কাঁটা ২০১৮-র জোটসঙ্গীই, ভোটের মুখে অশনি সংকেত দিলেন প্রদ্যোৎকিশোর
টিপ্রা এবার ভাগ্যনিয়ন্তা হয়ে উঠতে পারে, সেই সম্ভাবনার দুয়ার আরও প্রশস্ত করতে টিপ্রা সুপ্রিমো চাইছেন উপজাতি ভোটকে এক জায়গায় ধরে রাখতে।
ত্রিপুরায় ভোটের আগে সিঁদুরে মেঘ দেখছে। আর তাঁদের সিঁদুরে মেঘ হয়ে দেখা দিয়েছেন তাঁদেরই জোটসঙ্গী। সম্প্রতি প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মার নয়া পার্টির উত্থানে বিজেপি দেখতে শুরু করেছে অশনি সংকেত। টিপ্রা প্রধানের প্রস্তাবে যদি বিজেপির জোটসঙ্গী ঐক্যমত্য হয় তবে ভরাডুবির আশঙ্কা থেকেই যাচ্ছে।

উপজাতি ভোটের দখল নিয়ে ইতিমধ্যে বিজেপির জোটসঙ্গীকে সরিয়ে ত্রিপুরায় কিংমেকার হয়ে উঠতে চলেছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মা। কংগ্রেস ছেড়ে নতুন দল টিপ্রামোথা গড়েছিলেন তিনি। দু-তিন বছরের মধ্যেই তিনি অন্তত ২৫টি আসনে ফ্যাক্টর হয়ে উঠেছেন।
প্রদ্যোতের এই উত্থানে তাঁকে জোটের প্রস্তাব দিয়েছে প্রায় সব দলই। কিন্তু তিনি কারও সঙ্গে জোটে না গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর কংগ্রেস, সিপিএম বা তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রেখে সরাসরি বিজেপির জোটসঙ্গীকে প্রস্তাব দিয়েছেন তাঁদের দলকে টিপ্রার সঙ্গে মিশিয়ে দিতে।
প্রদ্যোৎকিশোর দেববর্মার এই একটি চালই ভাবিয়ে তুলেছে বিজেপিকে। আইপিএফটি যদি টিপ্রামোথার সঙ্গে মিশে যায়, তবে বিজেপিকে বিপাকে পড়তে হবে। উপজাতি এলাকায় শূন্য হয়ে যাবে তারা। একইসঙ্গে প্রদ্যোৎকিশোর মাণিক্য উপজাতি এলাকায় আরও প্রভাব বিস্তার করে চাপে ফেলে দেবে তাদের।
প্রদ্যেৎকিশোর চাইছে উপজাতি আসনগুলি দখল করে কিংমেকার হয়ে উঠতে। তাহলে ত্রিপুরায় সরকার গড়াত তাঁরা ভূমিকা রাখতে পারবে। এবং আদিবাসী উন্নয়নের একটা হিল্লে তারা করতে পারবে। তাঁদের কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না। তাঁদের কথাকে গুরুত্ব দিতে হবে।
তাই ভোটের আগে জোট না করে, ভোট পরবর্তী সমঝোতার দুয়ার খোলা রাখতে চাইছেন তিনি। উপজাতি এলাকা যদি তাঁর দখলে থাকে, বাকি আসনগুলিতে যদি কংগ্রেস-সিপিএম বা তৃণমূল যদি বিজেপিকে হারাতে পারে, তবে ভোট পরবর্তী জোট হতে পারে। তাঁরা জোট সরকারের অংশীদার হতেই পারেন।
এই পরিস্থিতি তৈরি করার জন্য, বিজেপির জোটসঙ্গীকে সময় বেঁধে দিলেন প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা। আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে টিপ্রা এবার ভাগ্যনিয়ন্তা হয়ে উঠতে পারে, সেই সম্ভাবনার দুয়ার আরও প্রশস্ত করতে টিপ্রা সুপ্রিমো চাইছেন উপজাতি ভোটকে এক জায়গায় ধরে রাখতে।
উপজাতি ভোট নিয়ে কোনও লড়াই থাকুক তিনি চাইছেন না। আদিবাসী মহলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে তাই তাঁদের প্রতিদ্বন্দ্বী বিজেপির জোটসঙ্গী আইপিএফটি প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা ভিডিও বার্তা দিয়েছেন। সম্প্রতি তিনি আইপিএফটির সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করে তাঁদের দলকে টিপ্রামোথার সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাদের চটজলদি সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। তাঁর সাফ কথা, আর সময় দেওয়া যাবে।
এক ভিডিও বার্তায় প্র্দ্যোৎকিশোর বলেন, পরের মাসেই ত্রিপুরা বিধানসভা নির্বাচন। তার আগে আর তিনদিন সময় দিলাম। এর মধ্যেই জোট নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিতে হবে। আমি গ্রামে কিছু না পাওয়া গরিব হতদরিদ্র মানুষের পাশেই দাঁড়িয়ে থাকব। যাঁরা জোটের পক্ষে তাঁদের বলব, সবার আগে এইসব মানুষের কথাই মনে রাখা উচিত। শুধু আইপিএফটি নয়, কংগ্রেস, সিপিএম বা তৃণমূল- সবাইকেই বার্তা দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications