পুদুচেরিতে এগিয়ে বিজেপি জোট, ফলাফলের প্রাথমিক প্রবণতায় অনেক পিছিয়ে কংগ্রেস
পুদুচেরিতে এগিয়ে বিজেপি জোট, ফলাফলের প্রাথমিক প্রবণতায় অনেক পিছিয়ে কংগ্রেস
পুদুচেরি বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রাথমিক প্রবণতায় অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি এবং তার সহযোগী দল। সে তুলনায় অনেকাই পিছিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএস জোট। যাকে উল্লেখযোগ্য হিসেবে দেখছে দেশের রাজনৈতিক মহল। বিশেষ করে প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুতে যেখানে ডিএমকে-র দাপট পরিলক্ষিত, সেখানে এই ফল গেরুয়া শিবিরের কাছে আশাব্যঞ্জক হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

পুদুচেরি বিধানসভার ৩০টি আসনে নির্বাচন সংঘটিত হয়েছিল। বুথ ফেরত সমীক্ষায় এ রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে এগিয়ে রাখা হয়েছিল। ফলাফলের প্রাথমিক প্রবণতায় সেটাই সত্যি হতে চলেছে। ৩০-এর মধ্যে ২৬টি আসনের প্রবণতা হাতে এসেছে। সে অনুযায়ী ১৬টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। ৯টি আসনে এগিয়ে রয়েছে ইউপিএ। এর অর্থ দক্ষিণের রাজ্যে ক্ষমতা দখল করতে চলেছে গেরুয়া শিবির।
এনডিএ জোট এগিয়ে থাকলেও এ ফলাফলে প্রাধান্য বিস্তার করেছে স্থানীয় দল এআইএনআরসি। ফলাফলের প্রাথমিক প্রবণতা অনুযায়ী পুদুচেরির ১০টি আসনে জিততে চলেছে এই দল। অন্যদিকে ৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এদিকে পুদুচেরি বিধানসভা নির্বাচনে কংগ্রেস এককভাবে এখনও পর্যন্ত তিনটি আসনে এগিয়ে রয়েছে। যদিও এই প্রবণতার পরিবর্তন হবে বলে মনে করছে রাহুল গান্ধী শিবির।
অন্যদিকে পুদুচেরির প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুতে ২৩৪ আসনের মধ্যে ১৪০টিতে এগিয়ে রয়েছে ডিএমকে এবং কংগ্রেসের ইউপিএ জোট। এআইএডিএমকে ও কংগ্রেসের এনডিএ জোট ৯৩টি আসনে এগিয়ে রয়েছে। সে নিরিখে এবার তামিলনাড়ুতে যে ইউপিএ ক্ষমতা দখল করতে চলেছে, তা প্রায় নিশ্চিত।
{document1}
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications