এপ্রিলেই বাংলা পাবে নতুন বিজেপি রাজ্য সভাপতি, বদল সর্বভারতীয় পদেও
জেপি নাড্ডার উত্তরসূরী কে হবেন - তা নিয়ে জল্পনা চলছিল বহুদিন ধরেই। এবার সেই জল্পনার অবসান হতে চলেছে। বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে ২০ এপ্রিল থেকে।
মনোনয়নের মাধ্যমে নয়, দলের সংবিধান অনুসারে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেই এই সিদ্ধান্তে পৌঁছতে হবে - এমনটাই জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব।

সভাপতির দৌড়ে কে এগিয়ে?
দলের অভ্যন্তরীণ সূত্রের খবর, ইতিমধ্যেই দেশের ১৪টি রাজ্যে নতুন রাজ্য সভাপতি নিয়োগ করা হয়েছে। তবে সভাপতি নির্বাচনের আগে দলের গঠনতন্ত্র অনুযায়ী কমপক্ষে ১৯টি রাজ্যে নির্বাচন হওয়া আবশ্যিক। সেই প্রক্রিয়া দ্রুত শেষ করার লক্ষ্যে চলছে জোরদার প্রস্তুতি।
এই নিয়ে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী - সবাই একাধিকবার আলোচনায় বসেছেন। মঙ্গলবার রাতে তিন ঘণ্টার বৈঠকে জেপি নাড্ডার সঙ্গে পরামর্শ করেন অমিত শাহ। পরের দিন ফের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন অমিত শাহ, রাজনাথ সিং ও বিজেপির সংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ।
এই বৈঠকগুলির পর দলীয় সূত্রে জানা গিয়েছে, সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত হওয়ার দিন আর খুব দূরে নয়। এই মাসের শেষেই হইতো দল পেয়ে যাবে তাঁদের পরবর্তী সর্বভারতীয় সভাপতিকে। একই সাথে দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, রাজ্যও পাবে সুকান্ত মজুমদারের রিপ্লেসমেন্টকে।
'এক ব্যক্তি, এক পদ' নীতি কার্যকর -
বিজেপির বহু প্রচলিত নীতি 'এক ব্যক্তি, এক পদ' অনুযায়ী, জেপি নাড্ডাকে সর্বভারতীয় সভাপতির পদ ছাড়তেই হবে। কারণ সম্প্রতি তাঁকে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী পদে নিযুক্ত করা হয়েছে। সেই অনুযায়ী দলের নেতৃত্বে বড়সড় রদবদল আসন্ন।
একই পরিস্থিতি রাজ্য নেতৃত্বেও। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ার পর তিনিও সভাপতির পদ ছাড়বেন। তবে তাঁর উত্তরসূরী কে হবেন, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ঘোষণা হয়নি। তবে দলের অন্দরে একাধিক নামের গুঞ্জনও শোনা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা যাচ্ছে, এই মাসের শেষ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহেই জাতীয় সভাপতির নির্বাচন হতে পারে। নির্বাচন পরিচালনার জন্য জাতীয় নির্বাচন কর্মকর্তা শীঘ্রই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করবেন। এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে একপ্রকার রাজনৈতিক মন্থন চলছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। কাদের কাঁধে যাবে দলের ভবিষ্যতের ভার, তার জন্য অপেক্ষায় গেরুয়া শিবির।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications