উত্তরপ্রদেশ জয়ে বিজেপি নিশানায় ৩২০ টি আসন, এলাকা ভাগ করে প্রস্তুত গেরুয়া নেতৃত্ব
উত্তরপ্রদেশ জয়ে বিজেপি নিশানায় ৩২০ টি আসন, এলাকা ভাগ করে প্রস্তুত গেরুয়া নেতৃত্ব
২০২৪-এর লড়াইয়ের কিছুটা দেরি আছে। তবে তার আগে সব থেকে বড় লড়াই ২০২২-এর শুরুর দিকে উত্তর প্রদেশে। বিজেপির ক্ষমতায় টিকে থাকার লড়াই। কৃষক বিক্ষোভের সঙ্গে রয়েছে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াও। তবে এসবের মধ্যেও ৪০৩ টি আসনের মধ্যে ৩২০ টি আসনকে টার্গেট করে নামতে চলেছে গেরুয়া শিবির। উন্নয়ন আর আইনশৃঙ্খলার উন্নতির দাবিকে সামনে রেখেই বিরোধীদের পরাস্ত করা যাবে বলেই দাবি বিজেপির।

৮৩ আসনে বিজেপি অন্য ভরসা
যে আসনগুলিকে বিজেপি অন্য হিসেবের মধ্যে রেখেছে তার মধ্যে রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ এবং ব্রজের কিছু আসন। এইসব আসনে জাঠ এ মুসলিমদের প্রাধান্য রয়েছে। এর মধ্যে বিশেষ করে পশ্চিম উত্তর প্রদেশ জাঠ অধ্যুষিত, সেখানে কৃষিআইন বিরোধী আন্দোলন জোরদার। এর মধ্যে লখিমপুর খেরির ঘটনায় কিছুটা হলেও ব্যাকফুটে গেরুয়া শিবির। ফলে আসনগুলি চ্যালেঞ্জের। দলের জাঠ নেতা সঞ্জীব বলিয়ান-সহ স্থানীয় নেতারা এর মোকাবিলা করবেন। তবে এইসব আসনে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি সাফল্যের আশা দেখছে।

বিজেপির টার্গেটে ৩২০ টি আসন
নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক বর্ষীয়ান নেতার কথায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব তাদের বেশিরভাগ সময় ব্যয় করবেন ৩২০ টি কেন্দ্রে। এইসব কেন্দ্রগুলিতে উন্নয়নের কথাই তুলে ধরা হবে প্রচারে। এছাড়াও আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিও সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।

মোদীর ভরসায় ৭২ টি আসন
উত্তর প্রদেশ বিজেপি অনেকটাই নির্ভর করে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে। বিশেষ করে প্রধানমন্ত্রী কাশী এলাকার উন্নয়নে নজর দিয়েছেন। সেখানে ৭২ টি আসন রয়েছে। কাশীর একেবারে মধ্যেই রয়েছে বারাণসী। সেখানকার সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে নানা উন্নয়নমূলক কাজে মাঝে মধ্যেই সেখানে যাচ্ছেন কিংবা ভার্চুয়ালি উপস্থিত থাকছেন মোদী। দিন দুয়েক আগেই প্রধানমন্ত্রী বারাণসী থেকে রাজ্যের নটি মেডিক্যাল কলেজ এবং আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা প্রকল্পের সূচনা করেন সেই বারাণসী থেকেই। সেখানে তিনি শুরুতেই বলেন, স্বাস্থ্যের ডাবল ডোজ নিয়ে তিনি এসেছেন। সঙ্গে এনেছেন উপহারও।

যোগীর এলাকায় রয়েছে ৬২ টি আসন
একটা সময়ে গোরক্ষপুরের সাংসদ ছিলেন যোগী আদিত্যনাথ। গোরঙ্গপুর এলাকায় রয়েছে ৬২ টি আসন। সেখানে যোগীর আবেদন কাজ করবে বলেই ধরে নিয়েছে গেরুয়া শিবির। এছাড়াও রামমন্দির তৈরির জেরে হিন্দু কার্ড কাজ করবে বলে ধরেই নিয়েছে গেরুয়া শিবির। এর সঙ্গে রয়েছে কানপুর-বুন্দেলখণ্ড এলাকা, যেখানে ১৩৪ টি আসন রয়েছে। এর মধ্যে অওধে রয়েছে ৮২ টি আসন এবং কানপুর ও বুন্দেলখণ্ডে রয়েছে ৫২ টি আসন।












Click it and Unblock the Notifications